AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: মুখে চলছে পিঁপড়ের দল, বেঁচে আছে নাকি মৃত্যু হয়েছে? মেয়ের দুরাবস্থা দেখে হাসপাতালেই ক্ষোভে ফেটে পড়ল পরিবার

Murshidabad: পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই আজ এই অবস্থা তাঁদের মেয়ের। মেয়ের গোটা মুখে পিঁপড়েও ধরেছে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার বর্তমান কী পরিস্থিতি তা কিছুতেই জানাচ্ছেন না চিকিৎসকেরা।

Murshidabad: মুখে চলছে পিঁপড়ের দল, বেঁচে আছে নাকি মৃত্যু হয়েছে? মেয়ের দুরাবস্থা দেখে হাসপাতালেই ক্ষোভে ফেটে পড়ল পরিবার
উত্তেজনা হাসপাতালে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 9:48 PM
Share

বহরমপুর: কখনও বলা হচ্ছে রোগীর অবস্থা খারাপ, কখনও বলা হচ্ছে মৃত্যু হয়েছে, আসলে কী হয়েছে তা নাকি জানতেই পারছেন না পরিবারের লোকজন। তাতেই শোরগোল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের লোকজন। প্রসঙ্গত, চলতি মাসের বহরমপুরের হাল সানা পাড়ার জুলেখা খাতুন নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হন। সন্তান প্রসবও করেন। জুলেখার পরিবারের লোকজন বলছেন, সদ্যজাত সন্তান ভাল থাকলেও মায়ের কী অবস্থা তা বলতে পারছেন না চিকিৎসকেরা। কখনও বলা হচ্ছএ বেঁচে আছে, কখনও বলা হচ্ছে মারা গিয়েছেন। 

পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই আজ এই অবস্থা তাঁদের মেয়ের। মেয়ের গোটা মুখে পিঁপড়েও ধরেছে। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার বর্তমান কী পরিস্থিতি তা কিছুতেই জানাচ্ছেন না চিকিৎসকেরা। তাতেই বাড়ছে ক্ষোভ। প্রতিবাদে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃ মা বিভাগের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। 

রোগীর পরিবারের সদস্য ফাওজা বিবি বলেন, “শরীরের চারদিকে পিঁপড়ে ধরে গিয়েছে। মেয়ের যা অবস্থা চোখেই দেখা যায় না। হাসপাতালের লোকজনের বলছি ওরা শুধু বলছে আমরা দেখছি। কিন্তু কিছুই করছে না। যে ডাক্তার অপারেশন করেছিলেন তিনি নিজে আর একবারও দেখতে আসেননি।” 

Follow Us
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের