AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: এবার সন্দেশখালিকাণ্ডে জামিন পেল শাহজাহানের আরও দুই ‘শাগরেদ’

Sandeshkhali Update: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালি গিয়ে হামলার মুখে পড়েছিল ইডির তদন্তকারী দল। সেই ঘটনায় ইডির তরফে ন্যাজাট থানায় দিদার বক্স ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই এদিন দুই অভিযুক্তকে পাঁছ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল বসিরহাট আদালত।

Sandeshkhali: এবার সন্দেশখালিকাণ্ডে জামিন পেল শাহজাহানের আরও দুই 'শাগরেদ'
শেখ শাহজাহানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 11:21 PM
Share

বসিরহাট: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা ধৃত আরও দু’জনকে জামিন দিল আদালত। এবার ইডির করা মামলায় শাহজাহান-ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার বক্স ও জিয়াউদ্দিন মোল্লাকে জামিন দিল আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালি গিয়ে হামলার মুখে পড়েছিল ইডির তদন্তকারী দল। সেই ঘটনায় ইডির তরফে ন্যাজাট থানায় দিদার বক্স ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই এদিন দুই অভিযুক্তকে পাঁছ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল বসিরহাট আদালত।

তবে জানা যাচ্ছে, সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত এই দু’দনের বিরুদ্ধে আরও অন্যান্য মামলা রয়েছে। ফলে ন্যাজাট থানার এই মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না দুই অভিযুক্তের। প্রসঙ্গত, এর আগে সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করেছিল আদালত। ফারুক আকুঞ্জিই সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা প্রথম অভিযুক্ত, যার জেলমুক্তি হয়েছে।

তবে ফারুক আকুঞ্জির জন্য একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে বসিরহাট আদালত। জামিনে জেল থেকে ছাড়া পেলেও সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। সেক্ষেত্রে ফারুক আকুঞ্জি কোথায় থাকছে, সেই ঠিকানা জানাতে হবে সিবিআইকে। একইসঙ্গে সপ্তাহে দু’দিন করে কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজিরা দিতে হবে। এই শর্তে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে ফারুক আকুঞ্জির জেল মুক্তি হয়েছে।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা