AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: সন্দেশখালিতে ভোটের দিন ওই ঘরে কী চলত, ফাঁস করলেন ভোটাররাই…

Sandeshkhali: পুকুরপাড়ার এক বাসিন্দা বলেন, "শাহজাহানের সাজা না হওয়া পর্যন্ত আমাদের ভয় আছে। আমরা আজ আনন্দ করছি ঠিকই, কিন্তু এটা এখনও দীর্ঘস্থায়ী বলতে পারব না। ভোট দিতে পারতাম না। ওরাই বলে যেত ভোট দিতে যাও আর না যাও ভোট পড়ে যাবে। গেলে ওদের ভোট না দিলে অত্যাচার করবে। আমরা যে দেশের নাগরিক, আমরা যে নিজেদের পছন্দের কাউকে ভোট দেব, সেই অধিকারও ছিল না। দু'টো পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারিনি।"

Sandeshkhali: সন্দেশখালিতে ভোটের দিন ওই ঘরে কী চলত, ফাঁস করলেন ভোটাররাই...
এবার ভোট দিতে পারবেন বলে আশাবাদী সন্দেশখালির অনেকেই। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 4:46 PM
Share

সন্দেশখালি: গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। তিনি নাকি সন্দেশখালির ‘বাদশা’। যাঁর একটা হুঙ্কারে সন্দেশখালিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। অভিযোগ এই শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের দাপটের কারণে বছরের পর বছর এখানে মানুষ ভোট দিতে পারতেন না। তাঁদের অভিযোগ, কেউ ৩ বছর, কেউ ১০ বছর আবার কেউ ১১ বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ৫৬ দিনের মাথায় শেখ শাহজাহানের গ্রেফতারের পর কিছুটা আশায় বুক বাঁধছেন সন্দেশখালির মানুষ।

কী হত ভোটের দিনগুলো এই সন্দেশখালিতে? মাঝেরপাড়ার এক মহিলার কথায়, “ভোটের দিন এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতাম। ভোটের ঘরের ভিতরে ঢুকতেই কাগজপত্র নিয়ে নখে কালি লাগিয়ে দিত। এরপরই ভোটের কাগজটা হাত থেকে নিয়ে নিত ওরা। ইভিএমে বোতাম আর টিপতে পারতাম না।”

আরও একটা ভোট আসছে। লোকসভা ভোটে ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে এবার কিছুটা আশাবাদী তাঁরা। তাঁরা বলছেন, যতদিন না শেখ শাহাজাহানকে ইডির হাতে তুলে দেওয়া হচ্ছে, ততদিন তাঁরা একটু ভয় পাচ্ছেন বলেও জানান কেউ কেউ।

পুকুরপাড়ার এক বাসিন্দা বলেন, “শাহজাহানের সাজা না হওয়া পর্যন্ত আমাদের ভয় আছে। আমরা আজ আনন্দ করছি ঠিকই, কিন্তু এটা এখনও দীর্ঘস্থায়ী বলতে পারব না। ভোট দিতে পারতাম না। ওরাই বলে যেত ভোট দিতে যাও আর না যাও ভোট পড়ে যাবে। গেলে ওদের ভোট না দিলে অত্যাচার করবে। আমরা যে দেশের নাগরিক, আমরা যে নিজেদের পছন্দের কাউকে ভোট দেব, সেই অধিকারও ছিল না। দু’টো পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারিনি।”

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর