AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shajahan Arrest: শাহজাহানকে গ্রেফতারিতে ‘কেন দেরি?’ ADG সাউথ বেঙ্গলের একটা প্রশ্নেই নতুন করে প্রশাসনিক দ্বন্দ্বের উৎপত্তি

Sheikh Shajahan Arrest: রেশন মামলা-সহ আরও একটি মামলায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, সেই মামলায় শাহজাহানকে হেফাজতে চাইবে ইডি। কিন্তু মারধর, খুনের চেষ্টা বা জমি দখলের মত অভিযোগের তদন্ত করার কাজ রাজ্য পুলিশের।

Sheikh Shajahan Arrest: শাহজাহানকে গ্রেফতারিতে 'কেন দেরি?' ADG সাউথ বেঙ্গলের একটা প্রশ্নেই নতুন করে প্রশাসনিক দ্বন্দ্বের উৎপত্তি
এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 4:54 PM
Share

সন্দেশখালি: ৫৫ দিন পার। শেখ  শাহজাহান গ্রেফতারের পরেও রয়ে গেল দ্বন্দ্ব। ইডি বনাম রাজ্য পুলিশের চাপানউতর। শাহজাহান গ্রেফতারের পর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “শাহজাহানকে ইডি গ্রেফতার করতে পারতো। ৮ ফেব্রুয়ারির পর যে মামলাগুলো দায়ের হয়েছিল, সেখানে শেখ শাহাজাহানের নাম এসেছে, সেগুলো ২-৩ বছর আগের ঘটনা। তার ভিত্তিতে অভিযোগ। কিন্তু তাতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে সময় লেগে যায়। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছিল, ৫ জানুয়ারি, সেই মামলার তদন্তে আমাদের ওপর কিছু বাধ্যবাধকতা ছিল। তাই আমরা তদন্ত করতে পারেনি। কিন্তু ইডি-র ওপর কোনও বাধ্যবাধকতা ছিল না। ইডি কেন গ্রেফতার করল না?” পুলিশকর্তার এই প্রশ্নেই আপাতত যত দ্বন্দ্বের উৎপত্তি।

পাল্টা ইডি র অভিযোগ, নিজেদের দায় এড়াতেই এইরকম মন্তব্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,  ইডি আক্রান্ত, সেই মামলায় শাহজাহানকে গ্রেফতারের দায়িত্ব রাজ্য পুলিশের।

রেশন মামলা-সহ আরও একটি মামলায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, সেই মামলায় শাহজাহানকে হেফাজতে চাইবে ইডি। কিন্তু মারধর, খুনের চেষ্টা বা জমি দখলের মত অভিযোগের তদন্ত করার কাজ রাজ্য পুলিশের।

সূত্রের খবর এক্ষেত্রে ইডি-র বক্তব্য, ৫ জানুয়ারির পর অনেক সময় পেয়েছিল, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে। সেই সময় গ্রেফতার না করে অনেক পরে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ হাতিয়ার করে নিজেদের অপদার্থতা আড়াল করছে রাজ্য পুলিশ, এমনই অভিযোগ ইডি-র।

৫৫ দিন পর গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। তাঁর গ্রেফতারি ধরন নিয়েই উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। প্রশ্ন তুলেছেন খোদ বিরোধীরাই। এবার তারওপর পুলিশ-ইডি চাপানউতোর। এরই মধ্যে ইডি-র ওপর হামলা সংক্রান্ত শেখ শাহজাহানের তদন্তভার হাতে নিয়েছে সিআইডি।  আপাতত শাহজাহানের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, জমি দখলের তদন্ত করবে পুলিশ।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?