AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: বাড়ি ফেরার পথে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ব্যক্তিকে

Katwa: ঘটনাস্থলেই প্রবীরের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। কাটোয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। নিহত প্রবীর মণ্ডলের তুতো ভাই সুশান্ত সরকার বলেন,"সম্পত্তির দখলকে কেন্দ্র করে ভাই খুন হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক।"

Katwa: বাড়ি ফেরার পথে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ব্যক্তিকে
মৃত্যু ব্যক্তিরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 11:56 AM
Share

কাটোয়া: সম্পত্তির দখলকে কেন্দ্র করে বিবাদ। আর তার জেরে খুন এক ব্যক্তি। দুষ্কৃতীরা কুপিয়ে খুন করল এক ব্যক্তিকে। মৃতের নাম প্রবীর মণ্ডল (৩২)। পূর্ব বর্ধমানে পাকুরমুড়ি গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, রাত্রি আটটা নাগাদ পাকুরমুড়ি গ্রামের বাসস্ট্যান্ডের রাস্তার পাশে জমি থেকে উদ্ধার করে দেহ। পুলিশ সূত্রে খবর, প্রবীরবাবু কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রতি শনিবার থেকে বাসে চড়ে কলকাতা থেকে পাকুড়মুড়ি গ্রামের বাড়িতে ফিরতেন। অন্যদিনের মত গতকালও বাস থেকে নামেন। এরপর বাড়ি ফেরার পথে কিছুটা দূরে দুষ্কৃতীরা প্রবীরকে আটকে এলোপাথারি কোপায় বলে অভিযোগ। তারপরই পালিয়ে যায় তারা।

ঘটনাস্থলেই প্রবীরের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। কাটোয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। নিহত প্রবীর মণ্ডলের তুতো ভাই সুশান্ত সরকার বলেন,”সম্পত্তির দখলকে কেন্দ্র করে ভাই খুন হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত প্রবীরদের অনেক পারিবারিক সম্পত্তি আছে। এক ভাই বিশেষভাবে সক্ষম। সম্পত্তি দেখভালের তেমন কেউ নেই। গ্রামে কিছু মানুষের সঙ্গে সম্পত্তির দখল নিয়ে কিছুদিন ধরে বিবাদ চলছিল বলে সুশান্ত সরকার জানান। কাটোয়া ও মন্তেশ্বর থানার খুনের ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। এক সন্দেহবাজনকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?