AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime: সাহায্যের নামে ATM-র পিন নম্বর জেনে নিত, তারপরই আসল ‘খেলা’ দেখাত মামা-ভাগ্নে

Crime: দুষ্কৃতীরা এটিএম কাউন্টারগুলিতে রেইকি করত। যে এটিএম কাউন্টারগুলিতে পিছিয়ে পড়া এলাকার মানুষজন বা অল্প শিক্ষিত গ্রাহকের বেশি আনাগোনা, তাঁদের সাহায্যের নামে এটিএম কার্ড ও পাসওয়ার্ড সহ নানা তথ্য জেনে নিত।

Crime: সাহায্যের নামে ATM-র পিন নম্বর জেনে নিত, তারপরই আসল 'খেলা' দেখাত মামা-ভাগ্নে
সোমবার ধৃতদের আদালতে তোলা হয়
| Edited By: | Updated on: Nov 04, 2024 | 11:24 PM
Share

রানিগঞ্জ: এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে সমস্যায় পড়েছেন কেউ। পিন নম্বর দেওয়ার পরও টাকা বেরচ্ছে না। এইসব সমস্যায় ‘সাহায্যের’ হাত বাড়িয়ে দিত তারা। সাহায্য পেয়ে খুশি হতেন গ্রাহকরা। কিন্তু, তার আড়ালে যে প্রতারণা চক্র চলত, তা বুঝতে পারতেন না। যতক্ষণে বুঝতে পারতেন, অনেক তাঁর টাকা গায়েব হয়ে যেত। তদন্তে নেমে এটিএম প্রতারণা চক্রের ২ জনকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। ধৃত মামা-ভাগ্নেকে গ্রেফতারের পর সোমবার আসানসোল আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ।

গত ২৫ অক্টোবর পর্যন্ত পুজোর দিনগুলিতে এই দুই দুষ্কৃতী হিরাপুর থানা এলাকায় চারটি এটিএম কাউন্টার ও আসানসোল দক্ষিণের পাঁচটি এটিএম কাউন্টার এবং আসানসোল উত্তরের চারটি এটিএম কাউন্টারে অভিনব উপায়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটাচ্ছিল। রানিগঞ্জ থানার পুলিশের কাছে দুষ্কৃতীদের ছবি সহ এই খবর আসে।

পুলিশ জানতে পারে, বছর আঠারোর জুনেদ আলি ও বছর আঠাশের আরমানুল আসানসোলের বোতল মসজিদ এলাকার বাসিন্দা। সম্পর্কে মামা-ভাগ্নে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা এটিএম কাউন্টারগুলিতে রেইকি করত। যে এটিএম কাউন্টারগুলিতে পিছিয়ে পড়া এলাকার মানুষজন বা অল্প শিক্ষিত গ্রাহকের বেশি আনাগোনা, তাঁদের সাহায্যের নামে এটিএম কার্ড ও পাসওয়ার্ড সহ নানা তথ্য জেনে নিত। সেই তথ্য প্রতারণা চক্রের কাছে পৌঁছে দিত। এরপর হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা।

রবিবার পুলিশ এই দু’জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। সোমবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন