AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Join: ঘাটালে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, পদ্ম-বিধায়কের বিরুদ্ধে বিষোদ্গার করে ঘাসফুলে নেতা-কর্মীরা

Medinipur: ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইতের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মে অনুপ্রাণিত হয়ে মনসুখা-১ অঞ্চলের বহু বিজেপি নেতা, কর্মী, সমর্থক ঘাটাল পার্টি অফিসের সামনে এসে তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান তালিকায় নাম ছিল পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্রের।

TMC Join: ঘাটালে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, পদ্ম-বিধায়কের বিরুদ্ধে বিষোদ্গার করে ঘাসফুলে নেতা-কর্মীরা
শিবশঙ্কর মিশ্র-সহ বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 10:17 PM
Share

মেদিনীপুর: ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। তৃণমূলের দাবি, পঞ্চায়েত সদস্য, মণ্ডল সহসভাপতি-সহ ৬৪ জন তৃণমূলে যোগ দেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে রবিবার এই যোগদান হয়। তৃণমূলের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্য, উত্তর মণ্ডলের সহসভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক-সহ ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতা এদিন যোগ দেন শাসকশিবিরে। ঘাটালের মনসুখা-১ গ্রামপঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে বিজেপির ৪টি ছিল। এদিনের যোগদানের ফলে তা কমে ৩ হল। অন্যদিকে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হল ১২।

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইতের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মে অনুপ্রাণিত হয়ে মনসুখা-১ অঞ্চলের বহু বিজেপি নেতা, কর্মী, সমর্থক ঘাটাল পার্টি অফিসের সামনে এসে তৃণমূলে যোগ দিলেন। এদিনের যোগদান তালিকায় নাম ছিল পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্রের।

শিবশঙ্কর মিশ্র বলেন, “দীর্ঘদিন বিজেপি করেছি। কিন্তু উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল বিধানসভার উন্নয়ন করতে গেলে, এলাকার উন্নয়ন করতে গেলে তৃণমূলের বিকল্প কিছু নেই। আর বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে তো অভিযোগ অনেক। মিটিং মিছিলে সব বলব।”

তবে এসব কথা মানতে নারাজ বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, “২-৪ জন যোগ দিয়েছে। এর বেশি কেউ যায়নি। তবে আমরা বারবারই বলি সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিয়ে গিয়ে পচা পুকুরে ফেলে দিলে পচা পুকুর শুদ্ধ হয়ে যায় না। তেমন সাগরেরও কিছু আসে যায় না। দু’ একজন বিজেপির লোক নিয়ে গিয়ে তৃণমূল যদি মনে করে বিশাল কিছু জিতে নিয়েছে ভুল ভাবছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?