AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: উত্তাল দিঘার সমুদ্রে তলাল ব্যারাকপুরের যুবক, বাড়ি ফিরছে দেহ

Digha: সি-হক গোলা ঘাটের কাছে স্নান করতে নেমেছিলেন ব্যারাকপুরের টিটাগড়ের দীপঙ্কর নন্দী (২৮)। সেই সময় জোয়ার চলছিল। ফলে সমুদ্রও ফুলে ফেঁপে ওঠে। দীপঙ্করের সঙ্গে দিঘায় আসা এক প্রতিবেশি বলেন, "আমরা সকলে স্নান করতে গিয়েছিলাম। ঢেউ যেখানে প্রবল ছিল, ও আসতে আসতে সেখানে চলে যায়। এদিকে এত বড় বড় ঢেউ আসছিল, ও আর নিজেকে সামলাতে পারেনি। ঢেউ টেনে নিয়ে চলে যায়।"

Digha: উত্তাল দিঘার সমুদ্রে তলাল ব্যারাকপুরের যুবক, বাড়ি ফিরছে দেহ
দানার জন্য দিঘায় নির্দেশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 10:08 PM
Share

পূর্ব মেদিনীপুর: দিঘার সমুদ্রে পর্যটকের মৃত্যু। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক পর্যটকের। গত কয়েকদিনে একাধিকবার এরকম ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে সৈকত শহরে। কিছুদিন আগে বাংলাদেশের এক পর্যটক মারা যান শঙ্করপুরে। আবারও একই ঘটনা ওল্ড দিঘায়।

শনি-রবিবারের সৈকত শহর পর্যটকে ঠাসা। ট্রেনের টিকিট নেই, ফাঁকা নেই বাসের সিটও। হোটেলগুলির কথা তো ছেড়েই দিতে হয়। অন্যান্য দিনের তুলনায় কেউ কেউ ৫০০, ১০০০ টাকা বেশি ভাড়া হাঁকালেও ঘর ফাঁকা নেই। ওল্ড দিঘা হোক বা নিউ দিঘা একই ছবি।

ওল্ড দিঘা ও নিউ দিঘায় সমুদ্রে পর্যটকদের ভিড়। সকাল থেকে সমুদ্রের ধারে ভিড় করছেন পর্যটকরা। জোয়ারের সময়টুকু বাদ দিয়ে দিঘায় সমুদ্রস্নানে মাতছেন তাঁরা। রবিবার সেই সমুদ্রস্নানে নেমেই তলিয়ে যান এক পর্যটক।

সি-হক গোলা ঘাটের কাছে স্নান করতে নেমেছিলেন ব্যারাকপুরের টিটাগড়ের দীপঙ্কর নন্দী (২৮)। সেই সময় জোয়ার চলছিল। ফলে সমুদ্রও ফুলে ফেঁপে ওঠে। দীপঙ্করের সঙ্গে দিঘায় আসা এক প্রতিবেশি বলেন, “আমরা সকলে স্নান করতে গিয়েছিলাম। ঢেউ যেখানে প্রবল ছিল, ও আসতে আসতে সেখানে চলে যায়। এদিকে এত বড় বড় ঢেউ আসছিল, ও আর নিজেকে সামলাতে পারেনি। ঢেউ টেনে নিয়ে চলে যায়।”

দীপঙ্করের সঙ্গীরা তো বটেই, আশেপাশের পর্যটকরাও চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে সিভিল ডিফেন্সের নুলিয়ারা ছুটে যান। কোনওক্রমে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, শাঁখার কাজ করতেন দীপঙ্কর। টিটাগড় থেকে প্রতিবেশীদের সঙ্গে বাসে দিঘায় এসেছিলেন। বৃহস্পতিবার বাসে ওঠেন, শুক্রবার দিঘায় নামেন। দু’দিন চুটিয়ে আনন্দ করেন। তবে রবিবার এই দুর্ঘটনা ঘটে যায়।

Follow Us
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?