AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mecheda: সবুজ লুঙ্গি, ঘিয়ে শার্ট; পাঁশকুড়া স্টেশন থেকে হাতেনাতে ধরল রেল পুলিশ

Mecheda Station: গত শুক্রবার রাত ১০টা নাগাদ কলকাতা থেকে মেচেদা স্টেশনে নামেন ওই ছাত্রী। সঙ্গে তাঁর মা ছিলেন। হাওড়া-পাঁশকুড়া লোকালে মেচেদা নেমে বাড়ি ফেরার জন্য রেলের ওভার ব্রিজ ধরেন। অভিযোগ, সেই সময় ওই ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি হেনস্থা করেন।

Mecheda: সবুজ লুঙ্গি, ঘিয়ে শার্ট; পাঁশকুড়া স্টেশন থেকে হাতেনাতে ধরল রেল পুলিশ
রেলস্টেশনে অভব্য আচরণের অভিযোগ।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 10:32 PM
Share

পূর্ব মেদিনীপুর: রেল ওভারব্রিজে মা ও মেয়েকে নিগ্রহের ঘটনায় ৪৮ ঘণ্টা পর গ্রেফতার অভিযুক্ত। পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গত শুক্রবার মেচেদা স্টেশনের ওভারব্রিজে এক কলেজ ছাত্রী ও তাঁর মায়ের সঙ্গে অভব্য আচরণ করেন ওই ব্যক্তি। রবিবার রেল পুলিশের হাতেই গ্রেফতার হলেন সেই ব্যক্তি।

গত শুক্রবার রাত ১০টা নাগাদ কলকাতা থেকে মেচেদা স্টেশনে নামেন ওই ছাত্রী। সঙ্গে তাঁর মা ছিলেন। হাওড়া-পাঁশকুড়া লোকালে মেচেদা নেমে বাড়ি ফেরার জন্য রেলের ওভার ব্রিজ ধরেন। অভিযোগ, সেই সময় ওই ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি হেনস্থা করেন। চিৎকার করতেই প্রতিবাদ করেন মা। তাঁকেও শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

মা ও মেয়ে অভিযোগ করেন, ঘটনার সময় চিৎকার করেছিলেন তাঁরা। অথচ কেউ আসেনি। এমনকী রেল পুলিশ ও জিআরপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ওই ছাত্রীর মায়ের বক্তব্য ছিল, আচমকাই একটি লোক তাঁর মেয়ের উপর চড়াও হন। চিৎকার করতেই তিনি ধেয়ে যান। সেই সময় তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়। মেচেদার মতো স্টেশন, যেখানে অনেক রাত অবধিই মহিলারা চলাচল করেন, তাঁদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন করেন ওই মহিলা। পরে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জিআরপি সূত্রে খবর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?