AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: ঘটতে পারে ‘বড়’ কিছু, মঙ্গলবার থেকে ‘স্তব্ধ’ হয়ে যেতে পারে দিঘা!

Digha: জানা যাচ্ছে, ওড়িশা বর্ডার থেকে ওল্ড দিঘা গেট পর্যন্ত প্রায় দু'শোর বেশি দোকানদারকে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে পর্ষদের তরফে। আর এই নোটিস হাতে পেতেই কার্যত ক্ষোভ বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে।বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে ওল্ড দিঘা, নিউ দিঘা সমস্ত সরকারি জায়গায় বসা হকাররা।

Digha: ঘটতে পারে 'বড়' কিছু, মঙ্গলবার থেকে 'স্তব্ধ' হয়ে যেতে পারে দিঘা!
দিঘায় কী হতে চলেছে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 1:17 PM
Share

দিঘা: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকারি জায়গা দখল করে যে সকল দোকান গড়ে উঠেছিল, তা সরানোর কাজ শুরু করেছে পুরসভা। বাদ যায়নি সৈকত নগরী দিঘাও। তবে উচ্ছেদ নিয়ে ক্ষিপ্ত সেখানকার বাসিন্দারা। এই নিয়ে না ভাবলে আগামিকাল থেকে সৈকত নগরী স্তব্ধ করার ভাবনা দোকানদারদের।

জানা যাচ্ছে, ওড়িশা বর্ডার থেকে ওল্ড দিঘা গেট পর্যন্ত প্রায় দু’শোর বেশি দোকানদারকে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে পর্ষদের তরফে। আর এই নোটিস হাতে পেতেই কার্যত ক্ষোভ বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে।বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে ওল্ড দিঘা, নিউ দিঘা সমস্ত সরকারি জায়গায় বসা হকাররা। এরপর আজ পর্ষদের এই নোটিসের বিরোধিতার জন্য নিউ দিঘা ও ওল্ড দিঘার একাধিক দোকান পাট বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হচ্ছেন মানুষজন। তাঁদের দাবি,পুনর্বাসন না দিয়ে উন্নয়ন পর্ষদ কেন এই ভাবে তাঁদের উচ্ছেদ করছে। অবিলম্বে যদি এই বিষয়ে পর্যালোচনা না করে, তাহলে আগামিকাল থেকে বৃহত্তর আন্দোলনে নামবে তাঁরা। আর তার জেরেই স্তব্ধ হতে পারে সমগ্ৰ সৈকত নগরী দিঘা।

শোভন রায় নামে এক হকার বলেন, “আমাদের পুনর্বাসন চাই। দোকান তো ভেঙে দেবে। এরপর আমরা কোথায় যাব?” বরুন চন্দ নামে আরও এক হকার বলেন, “এ কেমন নোটিস? যেগুলো সরকার নিজে করে দিয়েছে সেগুলিই এখন ভেঙে দিতে বলা হয়েছে। খাব কী?”

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?