AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joynagar: পাবজি খেলায় ‘না’, ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

Joynagar: ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় দরজা ভাঙেন পরিবারের সদস্যরা। রাহুলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।

Joynagar: পাবজি খেলায় 'না', ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ
আত্মঘাতী কিশোরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 5:38 PM
Share

জয়নগর:  পাবাজি খেলায় বাধা, আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র। পাবজি খেলায় বাধা দেওয়ায় আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্র। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার কিসমত গোয়ালবেড়িয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার কিসমত গোয়াল বেড়িয়ার বাসিন্দা ১৭ বছরের রাহুল বৈদ্য স্থানীয় স্কুলে একাদশ শ্রেণির ছাত্র। বেশ কিছুদিন ধরে পাবজি খেলার প্রতি আসক্ত হওয়ায় তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তার মা তাকে পাবজি খেলতে নিষেধ করে এবং বকাবকি করেন। পরিবারেরস সদস্যরা জানাচ্ছেন, রাহুল রাতে খাওয়াদাওয়া করে নিজের ঘরে চলে যায়। বাড়ির লোক ভেবেছিলেন, হয়তো ঘুমিয়ে পড়েছে রাহুল। কিন্তু সকালে দীর্ঘক্ষণ না ওঠায় মা তাকে ডাকতে যায়।

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় দরজা ভাঙেন পরিবারের সদস্যরা। রাহুলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। মৃত ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । মৃত ওই ছাত্র রাহুল বৈদ্যের এক আত্মীয় বললেন, “এ ধরনের গেম আইন করে বন্ধ করে দেওয়া উচিত। তা না হলে আরও অনেক তাজা প্রাণ অঝরে ঝরে যাবে।”

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা