AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Attacked: ধারাল অস্ত্রের কোপ! ইসলামপুরের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বারুইপুরে আক্রান্ত পুলিশ

Police Attacked: পাল্টা পুলিশের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ তুলেছেন ওই অভিযুক্তদের পরিবারের লোকজন। বাড়িতে পুলিশের লোকজন ভাঙচুর চালিয়েছে বলে দাবি করছেন তাঁরা। একইসঙ্গে জোর করে কম্পিউটারের হার্ডডিস্ক খুলে আনা হয়েছে বলেও অভিযোগ।

Police Attacked: ধারাল অস্ত্রের কোপ! ইসলামপুরের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বারুইপুরে আক্রান্ত পুলিশ
ফের প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 5:01 PM
Share

বারুইপুর: ইসলামপুরের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও আক্রান্ত পুলিশ। পুলিশকে ধারাল অস্ত্রের কোপ মারার চেষ্টা। ঘটনায় আহত এক এসআই। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। মধ্যরাতে মদ্যপ অবস্থায় বেশ কিছু ব্যক্তি শান্তনু ব্যাধ নামে ওই পুলিশ কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ। পরবর্তীতে তাঁর সহকর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। তাঁদের কারণেই শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তাঁরা। 

২০২২ সালের একটি শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয় বেশ কিছু যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে বেকায়দায় পড়ে পুলিশ। পুলিশের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় এক যুবক-সহ আরও দুই ব্যক্তি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্য নগর এলাকায়।

পাল্টা পুলিশের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ তুলেছেন ওই অভিযুক্তদের পরিবারের লোকজন। বাড়িতে পুলিশের লোকজন ভাঙচুর চালিয়েছে বলে দাবি করছেন তাঁরা। একইসঙ্গে জোর করে কম্পিউটারের হার্ডডিস্ক খুলে আনা হয়েছে বলেও অভিযোগ। প্রসঙ্গত, বুধবার বিচারাধীন এক বন্দিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বিচারাধীন ওই বন্দিকে ইসলামপুর মহকুমা আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ঘটে এই ঘটনা। গুলিবিদ্ধ হন ২ পুলিশ কর্মী। 

Follow Us