AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarban: ঘাড়ের উপর ঝাঁপ বাঘের, টেনে হিঁচড়ে নিয়ে গেল খাঁড়ি থেকে…

Sundarban: বৃহস্পতিবার সকালে নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরছিলেন তাঁরা। সেই সময় অতর্কিতে একটি বাঘ এসে প্রদীপের ঘাড়ের উপর পড়ে। তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায়। পিছু নেন সঙ্গী দুই মৎস্যজীবীও। এরপরই দেহটি ফেলে পালায় বাঘ। সঙ্গীরাই দেহটি উদ্ধার করে বৃহস্পতিবার রাতে কাটামারির গ্রামে নিয়ে আসে।

Sundarban: ঘাড়ের উপর ঝাঁপ বাঘের, টেনে হিঁচড়ে নিয়ে গেল খাঁড়ি থেকে...
দেহ ফিরল গ্রাম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 11:08 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুলতলির ওই মৎস্যজীবী। সেই সময়ই পিছন থেকে হামলা চালায় একটি বাঘ। নিহতের নাম প্রদীপ সর্দার (৩৬)। কুলতলি থানার কাটামারি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

প্রদীপ বলেন, জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরে দুই সন্তানকে নিয়ে জীবন যাপন করতেন মৎস্যজীবী প্রদীপ সর্দার। মঙ্গলবার ৩ জনের দল নৌকা নিয়ে কুলতলির কাঁটামারি থেকে সুন্দরবনের নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার জন্য রওনা দেয়।

বৃহস্পতিবার সকালে নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরছিলেন তাঁরা। সেই সময় অতর্কিতে একটি বাঘ এসে প্রদীপের ঘাড়ের উপর পড়ে। তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায়। পিছু নেন সঙ্গী দুই মৎস্যজীবীও। এরপরই দেহটি ফেলে পালায় বাঘ। সঙ্গীরাই দেহটি উদ্ধার করে বৃহস্পতিবার রাতে কাটামারির গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ।

কিছুদিন আগে একই ঘটনা ঘটেছিল গোসাবা ব্লকের কুমিরমারি গ্রামের দক্ষিণপাড়া এলাকায়। নিজের নৌকা নিয়ে সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। খাঁড়িতে কাঁকড়া ধরার সময় ঘাড়ের উপর হামলে পড়ে একটি বাঘ। যদিও সঙ্গীরা লাঠি ও বৈঠা নিয়ে গিয়ে বাঘটিকে তাড়া করলে মৃতদেহ ফেলে পালায়। আবারও সেই ঘটনা।

প্রদীপের সঙ্গে ছিলেন আশু সর্দার। তিনি বলেন, “৩ জন গিয়েছিলাম কাটামারি থেকে কাঁকড়া ধরতে। জাল তুলতে গিয়ে একজনকে বাঘ টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা ছুটে যেতেই দেখি দেহটা ফেলে পালিয়েছে।”

দেউলবাড়ি দেবীপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নিখিল বৈদ্য বলেন, “বৃহস্পতিবার ওরা কাঁকড়া ধরতে গিয়েছিল। তিনজন গিয়েছিল সেখানে। নদীতে কাঁকড়া ধরার সময় একটা বাঘ এসে অতর্কিতে হামলা করে। প্রদীপ সর্দারকে তুলে নিয়ে যায়। যদিও বাকি দু’জন চিৎকার করায় কোনওভাবে দেহটা উদ্ধার হয়েছে।” প্রদীপের দেহ গ্রামে ফিরতেই কান্নার রোল ওঠে এলাকায়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা