AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonarpur: ‘তেল মাখতে মাখতে উৎসাহে ভুলেই গেছিলাম…’, বৌদির বাথরুমে দেওর উঁকি দিতেই ঢি পড়ল পাড়ায়

Sonarpur: সুরজিৎ মণ্ডল ওরফে টিঙ্কু নামে এক যুবকের বিরুদ্ধেই অভিযোগ। অভিযোগ, পাড়ায় কোনও মহিলা বাড়িতে একা থাকলে, টিঙ্কু মাঝেমধ্যেই তাঁদের বাড়িতে উঁকি দিতেন। সে ঘটনায় সাক্ষী থেকেছেন এলাকারই অনেক মহিলা।

Sonarpur: 'তেল মাখতে মাখতে উৎসাহে ভুলেই গেছিলাম...', বৌদির বাথরুমে দেওর উঁকি দিতেই ঢি পড়ল পাড়ায়
নরেন্দ্রপুরে নিগৃহীত Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 11:34 AM
Share

সোনারপুর:  বাথরুমের টিনের দরজা। সেই দরজায় ফাঁক ছিল। স্নান করতে ঢুকেছিলেন মহিলা।  স্নান করছিলেন। সেই দৃশ্য গোপনে দেখতে গিয়ে ধরা পড়ে যান প্রতিবেশী দেওর। এই ঘটনার প্রতিবাদ করায় গৃহবধূর উপর হামলার অভিযোগ। উপস্থিত কয়েকজন মহিলা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফেটে যায় প্রতিবাদী এক মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। আক্রান্ত মহিলারা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সুরজিৎ মণ্ডল ওরফে টিঙ্কু নামে এক যুবকের বিরুদ্ধেই অভিযোগ। অভিযোগ, পাড়ায় কোনও মহিলা বাড়িতে একা থাকলে, টিঙ্কু মাঝেমধ্যেই তাঁদের বাড়িতে উঁকি দিতেন। সে ঘটনায় সাক্ষী থেকেছেন এলাকারই অনেক মহিলা। টিঙ্কু বেশিরভাগ সময়েই নেশা করে থাকেন। আর নেশা করেই এসব  করেন।

নিগৃহীতার বক্তব্য, “আমি আমার স্বামীর সঙ্গে গল্প করতে করতে স্নান করছিলাম। ঘরে আমার এক বছরের ছেলেও ছিল। কথায় কথায় বাথরুমের জানলা দিতে ভুলে গিয়েছিলাম। যখন তেল মাখছিলাম, তখন হঠাৎ লক্ষ্য করি ও এজবেস্টারের ছাদ থেকে উঁকি মারছিল। আমি স্বামীকে ডাকি, আর তখন গালি দিতে থাকে। আমার বাড়িওয়ালিকেও গালি দিতে থাকে। ” প্রতিবাদ করা সময়ে টিঙ্কু এক মহিলার মাথা ফাটিয়ে দেন বলেও অভিযোগ।  এরপরই তাঁরা খবর দেন নরেন্দ্রপুর থানায়। খবর পেয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আক্রান্ত মহিলাদের বক্তব্য, বিষয়টি অভিযুক্তের পরিবারের লোককে জানালে, তার বাবা ও মা উলটে ছেলেকেই প্রশ্রয় দেন।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি