AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti Accident: বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন দোকানে, দ্রুত গতিতে আসা চার চাকা ঢুকে গেল সেখানেও

Basanti Accident: একটি গাড়ি বাসন্তীর সোনাখালির দিক থেকে ক্যানিং আসছিল। পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে সরাসরি একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। সেই সময় দোকানের সামনে বসে থাকা স্থানীয় দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের নাম আবদুল বারি মিস্ত্রী ও নজরুল সিপাই।

Basanti Accident: বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন দোকানে, দ্রুত গতিতে আসা চার চাকা ঢুকে গেল সেখানেও
আহত ব্যক্তিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 9:22 AM
Share

বাসন্তী: ফের দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে। কুয়াশা জেরে দেখা একে দৃশ্যমানতা কম। তারপর আবার বৃষ্টি। এই পরিস্থিতিতে বাসন্তী হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা। রাস্তার পাশে দোকানের মধ্যে ঢুকে গেলো গাড়ি। গুরুতর আহত দুজন। বৃহস্পতিবার রাতে বাসন্তী থানার ভাঙন খালিতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে।

একটি গাড়ি বাসন্তীর সোনাখালির দিক থেকে ক্যানিং আসছিল। পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে সরাসরি একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। সেই সময় দোকানের সামনে বসে থাকা স্থানীয় দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের নাম আবদুল বারি মিস্ত্রী ও নজরুল সিপাই।

দুর্ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। এদিকে দুর্ঘটনার বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় মানুষ দ্রুত সেখানে চলে আসেন। এবং গুরুতর আহত দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। এ দিকে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন বাসন্তী থানার পুলিশ বাহিনী। ফলত, সেখানে সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত চালকের খোঁজ চালানো হচ্ছে। উদ্ধারকারী যুবক আজগার সিপাই বলেন, “বৃষ্টি পড়ার জন্য দোকানে দাঁড়িয়েছিল অনেকে। সেই সময় দেখি একটি গাড়ি আসছে দ্রুত গতিতে। ব্রেক কষার আগেই দেখি বাঁদিক চাপতে শুরু করেছে।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...