AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Sahajahan Sheikh: কার বাড়িতে লুকিয়ে রয়েছেন শাহজাহান? গোপন খবর দিলেন শুভেন্দু

Sahajahan Sheikh: গুঞ্জন উঠছিল শাহজাহান হয়ত বাংলাদেশ পালিয়ে গিয়ে থাকতে পারেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সন্দেশখালিতেই আছেন শাহজাহান। কোনও এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তিনি। তিনি এও বলেছেন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন তবে লুক আউট নোটিস জারি হওয়ায় পালাতে পারেননি।

| Edited By: | Updated on: Jan 07, 2024 | 1:46 PM
Share

সন্দেশখালি: রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ। ইডি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। দুদিন পেরিয়ে গেলেও কোথায় তিনি তা এখনও জানা যায়নি। তবে এই নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোথায় রয়েছেন দাপুটে তৃণমূল নেতা তাঁর ইঙ্গিত দিলেন শুভেন্দু।

গুঞ্জন উঠছিল শাহজাহান হয়ত বাংলাদেশ পালিয়ে গিয়ে থাকতে পারেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সন্দেশখালিতেই আছেন শাহজাহান। কোনও এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তিনি। তিনি এও বলেছেন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন তবে লুক আউট নোটিস জারি হওয়ায় পালাতে পারেননি।

শুভেন্দু বলেছেন, “কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে। তাই পালাতে পারেনি। তবে এখন সন্দেশখালিতেই রয়েছেন। এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন।” বিরোধী দলনেতার এও দাবি, শাহজাহান কোথায় রয়েছেন সে কথা তাঁকে খোদ তৃণমূলেরই লোকজন জানিয়েছেন।

এ দিকে, শাহজাহান কোথায় রয়েছেন সেই বিষয়ে টিভি ৯ বাংলায় মুখ খুলেছেন তাঁর ভাই শেখ আলমগীর। তিনি যদিও জানিয়েছেন, দাদাকে ফোন করেছিলেন তবে তাঁর সঙ্গে কথা হয়নি। কিন্তু শাহজাহান যে বাংলাদেশ পালায়নি সে কথাও উল্লেখ করেছেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...