AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raigunj Medical College: ভোটের আগে মেডিক্যালে কর্মবিরতি উঠল বটে, তবে রইল শর্তও

Raigunj: আগামী ১৩ জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, উপভোট মিটলে যদি প্রতিশ্রুতি পালন না হয়, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত না করা হয়, তবে তখন নতুন করে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের ঝাঁঝ আরও জোরাল হবে।

Raigunj Medical College: ভোটের আগে মেডিক্যালে কর্মবিরতি উঠল বটে, তবে রইল শর্তও
উঠল অবস্থান।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 9:56 PM
Share

রায়গঞ্জ: সাময়িকভাবে অচলাবস্থা কাটল রায়গঞ্জ মেডিক্যালে। সোমবার থেকে আউটডোর পরিষেবা স্বাভাবিক রাখা হবে বলে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর তা পাওয়ার পরই সাময়িকভাবে এই অবস্থান তুলে নিচ্ছেন তাঁরা।

আগামী ১৩ জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, উপভোট মিটলে যদি প্রতিশ্রুতি পালন না হয়, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত না করা হয়, তবে তখন নতুন করে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের ঝাঁঝ আরও জোরাল হবে।

গত বৃহস্পতিবার এক শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক পরিবার হাসপাতালে ওয়ার্ডে ঢুকে তুমুল ঝামেলা করে। সে সময় দায়িত্বে থাকা ডাক্তারকে শাসানি, হুঁশিয়ারি এমনকী গায়ে হাত পর্যন্ত তোলা হয়। আর এই ঘটনায় নাম উঠে আসে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার। হাসপাতালে ঢুকে দিদিগিরি করার অভিযোগ ওঠে তাঁর নামে। এরপরই জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন তাঁদের নিরাপত্তা না সুরক্ষিত করা পর্যন্ত তাঁরাও পরিষেবা দেবেন না। শনিবারই রায়গঞ্জ আদালতে চৈতালি গিয়ে আত্মসমর্পণ করে জামিন নেন।

এই ঘটনায় গত দু’দিন ধরে মেডিক্যাল কলেজের আউটডোর বিভাগ বন্ধ হয়ে পড়েছিল। এরপরই ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন কৌস্তভ নায়েক ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতি ডাক্তার সুশান্ত রায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন।

লিখিতভাবে চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় বলে দাবি আন্দোলনকারী ডাক্তারদের। দোষীদের উপযুক্ত শাস্তিরও প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানান জুনিয়র ডাক্তাররা। রবিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, সোমবার থেকে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হলেও তাঁদের প্রতীকী আন্দোলন জারি থাকবে।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?