AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Durga Puja: শেষে কি না এত নীচে নামল? বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে হুমকি, পুজো করতে হলে দিতে হবে…

Bangladesh: একদিকে যেখানে এপার বাংলায় দুর্গাপুজো নিয়ে সাজো সাজো ভাব, সেখানেই ওপার বাংলায় পুজো ঘিরে আতঙ্ক, ভয়ের পরিবেশ। উদ্যোক্তাদের মনে প্রশ্ন, আদৌ দুর্গাপুজো করা যাবে তো? ঘনঘন হুমকি দেওয়া হচ্ছে তাদের।

Bangladesh Durga Puja: শেষে কি না এত নীচে নামল? বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে হুমকি, পুজো করতে হলে দিতে হবে...
বাংলাদেশে দুর্গাপুজো হবে তো?Image Credit: PTI
| Updated on: Sep 26, 2024 | 7:50 AM
Share

ঢাকা: উদ্বেগ-শঙ্কা আগেই ছিল, ধীরে ধীরে তা সত্যি হচ্ছে। একদিকে যেখানে এপার বাংলায় দুর্গাপুজো নিয়ে সাজো সাজো ভাব, সেখানেই ওপার বাংলায় পুজো ঘিরে আতঙ্ক, ভয়ের পরিবেশ। উদ্যোক্তাদের মনে প্রশ্ন, আদৌ দুর্গাপুজো করা যাবে তো? ঘনঘন হুমকি দেওয়া হচ্ছে তাদের। কার্যত তোলাবাজি চলছে। বলা হচ্ছে, টাকা না দিলে, পুজো করতে দেওয়া হবে না!

আগামী ৯ থেকে ১৩ অক্টোবর দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে দুর্গাপুজো হবে। তবে হাসিনা সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা হয়েছে, তাতে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে দুর্গাপুজো কেমন হবে, তা নিয়ে অনেকের মনেই উদ্বেগ-প্রশ্ন ছিল। তবে ইউনূস সরকার আশ্বাস দিয়েছে যে পুজো নিয়ে কোনও সমস্যা হবে না। গতবারের মতো যাতে দেবী প্রতিমা, মণ্ডপে হামলা না হয়, তার জন্য মণ্ডপ পাহারা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে ওপার বাংলার পুজো উদ্য়োক্তারা বলছেন, বাস্তব চিত্রটা অন্য।

বাংলাদেশের দুর্গাপুজো উদ্যোক্তাদের দাবি, মন্দির ও পুজো কমিটিগুলিকে হুমকি দেওয়া হচ্ছে। ইসলামপন্থী সংগঠনগুলি হুমকি দিচ্ছে। ৫ লক্ষ টাকা না দিলে, পুজো করতে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হচ্ছে বারবার। একাধিক এমন হুমকি বার্তা এসেছে বলেই অভিযোগ।

জানা গিয়েছে, মূলত খুলনাতেই এই ঘটনা ঘটছে। উড়ো চিঠি আসছে পুজো কমিটিগুলির কাছে। পুজোর আগেই লক্ষাধিক টাকা না দিলে, পুজো করতে দেওয়া হবে না বলেই লেখা থাকছে চিঠিগুলিতে। টাকা না দিলে, বড় মাশুলও চোকাতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে চট্টগ্রাম ও খুলনা জেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, ভয়ের পরিবেশে পুজোর প্রস্তুতি নিতে হচ্ছে। পুলিশ নীরব দর্শক।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান একতা কাউন্সিলের তরফে এই হুমকি ও মন্দিরের হামলার তীব্র নিন্দা করা হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। দুর্গাপুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সংখ্যালঘুদের উপরে হামলা না হয়, তার জন্য ৬ সদস্যের একটি নজরদারি কমিটিও তৈরি করা হয়েছে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ