AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Total Solar Eclipse: সাড়ে ৪ মিনিটের জন্য ‘উধাও’ হয়ে যাবে সূর্য! মিলেমিশে যাবে দিন আর রাত

Total Solar Eclipse: চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রতি বছরই হলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। আজ, ৮ এপ্রিল সেই বিরল ঘটনারই সাক্ষী হতে চলেছে পৃথিবী। তবে একমাত্র উত্তর আমেরিকা থেকেই খালি চোখে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।   

Total Solar Eclipse: সাড়ে ৪ মিনিটের জন্য 'উধাও' হয়ে যাবে সূর্য! মিলেমিশে যাবে দিন আর রাত
প্রতীকী চিত্র
| Updated on: Apr 08, 2024 | 9:48 AM
Share

নিউ ইয়র্ক: দিনের বেলাতেই নামবে রাত। আজকের দিনটি বিশেষ, মহাজাগতিক এক বিরল আশ্চর্যের সাক্ষী থাকবে পৃথিবী। তবে দেখতে পাওয়া যাবে পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকেই। আজ, সোমবার হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ আরও বিশেষ, কারণ এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ, তখন ঢাকা পড়ে যায় সূর্য। একেই বৈজ্ঞানিক ভাষায় সূর্যগ্রহণ বা সোলার একলিপ্স বলা হয়। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন চাঁদ সম্পূর্ণ রূপে ঢেকে দেয় সূর্যকে। এটিই হল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর জেরে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রতি বছরই হলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। আজ, ৮ এপ্রিল সেই বিরল ঘটনারই সাক্ষী হতে চলেছে পৃথিবী। তবে একমাত্র উত্তর আমেরিকা থেকেই খালি চোখে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

সূর্যগ্রহণের সময়-

আজ, ৮ এপ্রিল ভারতীয় সময় অনুযায়ী, রাত ৯টা ১২ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে রাত ১০টা ৮ মিনিট থেকে। রাত ২টো ২২ মিনিটে গ্রহণ ছাড়বে। ভারতে রাত থাকায় এই গ্রহণ দেখা যাবে না। তবে উত্তর আমেরিকা, মেক্সিকো, কানাডায় ১৮৫ কিলোমিটার এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে। টেক্সাস, ওকলাহোমা, মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, আরকানসাস, টেনেসি, কেনটাকি, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, মেইন আমেরিকা সহ মোট ১৮টি রাজ্য থেকে এই গ্রহণ দেখা যাবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রথম দেখা যাবে মেক্সিকোর উপকূলে। স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিট নাগাদ অন্ধকার নামবে। দুপুর দেড়টায় মেইনে আঁধার নামবে।  মোট আড়াই ঘণ্টা ধরে এই গ্রহণ চললেও, সম্পূর্ণ অন্ধকার নামবে কেবল ৪ মিনিট ২৭ সেকেন্ডের জন্য।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে