AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smoking: গলার ভিতরে গজাচ্ছে চুল! ঘনঘন সিগারেট খাওয়ার আগে দু’বার ভাবুন

Hair Growth: ১৭ বছর ধরে ধূমপান করছিলেন ওই ব্যক্তি। ২০০৭ সালে তাঁর গলার ভিতরে প্রথম চুলের দেখা মেলে। বিশেষ পদ্ধতিতে তাঁর গলা থেকে সেই চুল বের করা হলেও, ফের নতুন করে গজাতে থাকে চুল। প্রতি বছরই সেই চুল বের করা হয়। 

Smoking: গলার ভিতরে গজাচ্ছে চুল! ঘনঘন সিগারেট খাওয়ার আগে দু'বার ভাবুন
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Jun 28, 2024 | 6:14 PM
Share

ভিয়েনা: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলের জানা। ক্যানসার, স্ট্রোক, ফুসফুস, হৃৎযন্ত্র সহ একাধিক শারীরিক সমস্যা হয় ধূমপান করলে। কিন্তু কখনও শুনেছেন যে সিগারেট খাওয়ায় চুল গজাচ্ছে? তাও আবার শরীরের বাইরে নয়, ভিতরে। গলার ভিতরেই গজাচ্ছে চুল। এমন অদ্ভুতুড়ে ঘটনায় গায়ে কাটা দিচ্ছে সবার।

আমেরিকান জার্নালে প্রকাশিত একটি কেস সামারিতেই এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, অস্ট্রিয়ার বাসিন্দা ৫২ বছরের এক ব্যক্তির গলার ভিতরে চুল গজিয়েছে। মেডিক্যাল রেকর্ড অনুযায়ী, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। টানা কাশি হচ্ছিল, কণ্ঠস্বরও বসে যাচ্ছিল। চিকিৎসকদের দ্বারস্থ হতেই তাঁর গলার ব্রন্কোস্কোপি করা হয়।  সেখানেই দেখা যায়, তাঁর গলার ভিতরে গজিয়েছে চুল।

গলার ভিতরে গজাচ্ছে চুল।

জানা গিয়েছে, ১৭ বছর ধরে ধূমপান করছিলেন ওই ব্যক্তি। ২০০৭ সালে তাঁর গলার ভিতরে প্রথম চুলের দেখা মেলে। বিশেষ পদ্ধতিতে তাঁর গলা থেকে সেই চুল বের করা হলেও, ফের নতুন করে গজাতে থাকে চুল। প্রতি বছরই সেই চুল বের করা হয়।

গবেষকদের ধারণা, অতিরিক্ত ধূমপানের জেরেই ওই ব্যক্তির গলার ভিতরে চুল গজিয়েছে, যা চিকিৎসার পরিভাষায় এন্ডোট্রাকিয়াল হেয়ার গ্রোথ বলা হয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?