AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Banga Pharmaceutical: স্যালাইন বিভ্রাট! পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সব ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি

Paschim Banga Pharmaceutical: আর‌ও একবার নির্দেশিকা জারি করে রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ, হাসপাতালকে জানিয়ে দিল সেন্ট্রাল মেডিক্যাল স্টোর। সোমবারের নির্দেশিকায় শুধু রিঙ্গার ল্যাকটেটের উল্লেখ ছিল। মঙ্গলবারের নির্দেশিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের অন্য ওষুধগুলিকেও যুক্ত করা হয়েছে।

Paschim Banga Pharmaceutical: স্যালাইন বিভ্রাট! পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সব ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 10:27 AM
Share

কলকাতা:  স্যালাইন বিভ্রাটে আগেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ৭ ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোন‌ও ওষুধ ব্যবহার যোগ্য নয়। সোমবারের নির্দেশিকায় ৭ ওষুধে নিষেধাজ্ঞা ছিল। আর মঙ্গলবার দ্বিতীয় নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্টোরে মজুত থাকলেও ব্যবহার করা যাবে না।

আর‌ও একবার নির্দেশিকা জারি করে রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ, হাসপাতালকে জানিয়ে দিল সেন্ট্রাল মেডিক্যাল স্টোর। সোমবারের নির্দেশিকায় শুধু রিঙ্গার ল্যাকটেটের উল্লেখ ছিল। মঙ্গলবারের নির্দেশিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের অন্য ওষুধগুলিকেও যুক্ত করা হয়েছে।

RANITIDINE (অ্যাসিডিটি), CEFTRIAXONE (অ্যান্টিবায়োটিক), ONDANSETRON (বমি ভাব কমানোর ওষুধ), FENTANYL CITRATE (ব্যথা কমানোর ওষুধ), OXYTOCIN (প্রসবের গতি বাড়াতে, প্রসবের পর রক্তক্ষরণ বন্ধে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবার আর কোনও ওষুধই ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে তোলপাড় রাজ্য। প্রথমে স্যালাইন বিভ্রাটের তত্ত্বই উঠে আসে। যে তত্ত্ব মেদিনীপুর মেডিক্যালের প্রসূতি বিভাগের চিকিৎসকরা প্রথম থেকেই এই তত্ত্বই খাড়া করেছেন। কিন্তু বিশেষজ্ঞ কমিটির সদস্যরা আরও অন্যান্য দিকগুলো খতিয়ে দেখছেন। স্যালাইনই যে মৃত্যুর একমাত্র কারণ সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। তবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই নির্দিষ্ট ব্যাচের স্যালাইনে যে ২-৩ বছর আগে থেকেই প্রসূতিদের সমস্যা হচ্ছিল, সে কথাও জানিয়েছেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। এদিকে, মঙ্গলবারই এই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই সংস্থার প্রধান ডিরেক্টর থাকেন শিলিগুড়িতে। দ্বিতীয় ডিরেক্টর থাকেন মুর্শিদাবাদের বহরমপুরে। তাঁর বিরুদ্ধে আগেই অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?