AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: মার্চেই DA বাড়াবে কেন্দ্রীয় সরকার, কত টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের?

Central Government: মার্চ মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনেরও। তার আগেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। একধাক্কায় বেশ অনেকটাই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। প্রতি বছরের মতো এবারও মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এবার কত টাকা মহার্ঘ ভাতা বাড়াবে সরকার? তাতে বেতনই বা কত বাড়বে সরকারি কর্মীদের? 

DA Hike: মার্চেই DA বাড়াবে কেন্দ্রীয় সরকার, কত টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Feb 16, 2024 | 2:48 PM
Share

নয়া দিল্লি: মাস ঘুরলেই শেষ হয়ে যাবে আরও একটি অর্থবর্ষ। মার্চ মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনেরও। তার আগেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। একধাক্কায় বেশ অনেকটাই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। প্রতি বছরের মতো এবারও মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এবার কত টাকা মহার্ঘ ভাতা বাড়াবে সরকার? তাতে বেতনই বা কত বাড়বে সরকারি কর্মীদের?

প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে- দুই ধাপে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সাধারণত মার্চ মাসেই মহার্ঘ ভাতার ঘোষণা করে সরকার।

কত শতাংশ ডিএ বাড়াবে সরকার?

কনজিউমার প্রাইজ ইনডেক্সের হিসাব করেই শ্রম মন্ত্রক মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার হিসাব করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পান। এবার কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আগামী অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পেতে পারেন।  ডিএ-র পাশাপাশি সরকারি পেনশনভোগীদের জন্য ডিআর-ও ৪ শতাংশ হারে বৃদ্ধি করা হতে পারে।

৪ শতাংশ ডিএ বাড়লে কত বেতন পাবেন সরকারি কর্মীরা?

যদি কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে, তবে সরকারি কর্মীদের হাতে পাওয়া বেতনের পরিমাণও বাড়বে। ধরা যাক, একজন সরকারি কর্মীর বেসিক বেতন ৫৩ হাজার ৫০০ টাকা। এর উপরে ৪৬ শতাংশ ডিএ-র হিসাবে অতিরিক্ত ২৪ হাজার ৬১০ টাকা পান সরকারি কর্মীরা। যদি ৪ শতাংশ ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ ডিএ করা হয়, তবে আরও ২১৪০ টাকা বেতনে যোগ হবে।

একইভাবে পেনশনভোগী সরকারি কর্মীদের ডিআর-ও যদি ৫০ শতাংশে বৃদ্ধি পায়, তবে মাসিক প্রাপ্ত অর্থের উপরে অতিরিক্ত ১৬৪৪ টাকা পাবেন।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?