AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Domino’s Offer: ক্রিকেট বিশ্বকাপের মজা হবে দ্বিগুণ, হাফ দামে ডোমিনোজের পিৎজা খেতে খেতে ম্যাচ দেখুন

CWC 2023: বিশ্বকাপের সময়ে পিৎজা বিক্রি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন। ৫০ শতাংশ অবধি ছাড় ঘোষণা করায়, একধাক্কায় অর্ডার অনেকটাই বাড়বে বলে আশা করছে ডোমিনোজ। বড় মাপের পিৎজাগুলির দাম কমানোর পাশাপাশি এভরিডে ভ্যালু অফারগুলিতেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

Domino's Offer: ক্রিকেট বিশ্বকাপের মজা হবে দ্বিগুণ, হাফ দামে ডোমিনোজের পিৎজা খেতে খেতে ম্যাচ দেখুন
প্রতীকী চিত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 8:13 AM
Share

নয়া দিল্লি: ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ। টিভি বা মোবাইল স্ক্রিনের সামনে আঠার মতো আটকে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের এই উন্মাদনাকেই দ্বিগুণ বাড়িয়ে দিল ডোমিনোজ পিৎজা। বহুজাতিক পিৎজা সংস্থার তরফে জানানো হল, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে পিৎজার উপরে দেওয়া হচ্ছে ৫০ শতাংশ অবধি ছাড়। আজ থেকেই গ্রাহকরা এই সুবিধা পাবেন। অর্থাৎ বিশ্বকাপ চলাকালীন গ্রাহকরা অর্ধেক দামে ডোমিনোজের পিৎজা পাবেন। 

বিশ্বকাপের সময়ে পিৎজা বিক্রি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন। ৫০ শতাংশ অবধি ছাড় ঘোষণা করায়, একধাক্কায় অর্ডার অনেকটাই বাড়বে বলে আশা করছে ডোমিনোজ। বড় মাপের পিৎজাগুলির দাম কমানোর পাশাপাশি এভরিডে ভ্যালু অফারগুলিতেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। গোটা দেশজুড়েই এই অফার দেওয়া হচ্ছে। এর জন্য শুধুমাত্র অর্ডার দেওয়ার সময় প্রোমো কোড “Howzzat50 ” বসাতে হবে।

কতটা কম দামে পাওয়া যাবে পিৎজা?

ডোমিনোজের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ চলাকালীন যদি ডোমিনোজ থেকে পিৎজা অর্ডার করা হয় এবং অর্ডারের সময় প্রোমো কোড বসান, তবে বিশাল ছাড় পাওয়া যাবে। বড় মাপের নিরামিষ বা ভেজ পিৎজার দাম আগে যেখানে ছিল ৭৯৯ টাকা, তা এখন ৪৯৯ টাকায় পাওয়া যাবে। আমিষ বা ননভেজ লার্জ পিৎজার দাম আগে ছিল ৯১৯ টাকা। অফারে সেই পিৎজাই পাওয়া যাবে ৫৪৯ টাকায়।

বর্তমানে দেশের ৩৯৪টি শহরে মোট ১৮৩৮টি ডোমিনোজের আউটলেট রয়েছে। সম্প্রতিই মণিপাল ও কোয়েম্বাটোরেও ডোমিনোজের আউটলেট খোলা হয়েছে।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ