AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio PhoneCall AI: হিব্রু ভাষায় ফোন এলেও শোনা যাবে বাংলায়! আসছে ‘জিওফোনকল এআই’

Jio PhoneCall AI: বৃহস্পতিবার (২৯ অগস্ট), রিলায়েন্সের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এমনই এক অভিনব পরিষেবা চালুর ঘোষণা করলেন মুকেশ অম্বানি। এই নতুন এআই-চালিত পরিষেবাটির নাম জিওফোনকল এআই (JioPhonecall AI)। দৈনন্দিন ফোনকলের মধ্যেই এআই ব্যবহার করতে পারবেন ইউজাররা।

Jio PhoneCall AI: হিব্রু ভাষায় ফোন এলেও শোনা যাবে বাংলায়! আসছে 'জিওফোনকল এআই'
জিও-র বার্ষিক সভায় জিওফোনকল এআই চালুর ঘোষণা করলেন আকাশ অম্বানিImage Credit: Twitter
| Updated on: Aug 29, 2024 | 6:59 PM
Share

মুম্বই: হিব্রু ভাষা নিশ্চয়ই আপনি বোঝেন না। কিন্তু, আপনি যদি জিও ইউজার হন, তাহলে উল্টো দিকের ব্যক্তি হিব্রু কেন, যে কোনও ভাষাতে কথা বললেই আপনি সহজ বাংলায় তা শুনতে পারবেন। বৃহস্পতিবার (২৯ অগস্ট), রিলায়েন্সের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এমনই এক অভিনব পরিষেবা চালুর ঘোষণা করলেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ অম্বানি। এই নতুন এআই-চালিত পরিষেবাটির নাম জিওফোনকল এআই (JioPhonecall AI)। দৈনন্দিন ফোনকলের মধ্যেই এআই ব্যবহার করতে পারবেন ইউজাররা। এই টুল ব্যবহার করে ইউজাররা, ফোন কথোপকথন রেকর্ড করতে পারবেন, অনুবাদ করতে পারবেন, আবার সেই কথোপকথন টেক্সট আকারেও সেভ করতে পারবেন।

আকাশ অম্বানি জানিয়েছেন, একটা ফোন নম্বর ডায়াল করার মতোই সহজ হবে জিওফোনকল এআই-এর ব্যবহার। এর জন্য জিও একটি ডেডিকেটেড ফোন নম্বর দিচ্ছে। নম্বরটি হল ১-৮০০-৭৩২৬৭৩ (1-800-732673)। বর্তমানে একজনের সঙ্গে কথা বলতে বলতে যেমন আরেকজনকে সেই ফোন কলে যুক্ত করা যায়, সেভাবেই ইউজাররা এই এআই পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ, কোনও ফোনকলে এই টুল ব্যবহার করতে চাইলে, উপরে দেওয়া নম্বরটিকে সেই চলমান ফোনকলে যুক্ত করতে হবে। প্রথমে একটি ওয়েলকাম বার্তা শোনানো হবে। তারপর, কল রেকর্ড, অনুবাদ এবং অডিও থেকে টেক্সট করা শুরু করতে ১ টিপতে হবে। স্বচ্ছতা রাখতে, কলারকে পর্যায়ক্রমে জানানো হবে যে কলটি রেকর্ড করা হচ্ছে।

পরিষেবাটি সাময়িকভাবে স্থগিতও রাখা যাবে। তার জন্য ব্যবহারকারীদের ২ টিপতে হবে। আবার ১ টিপলেই ফের পরিষেবাটি শুরু হয়ে যাবে। কাজ হয়ে গেলে, পরিষেবাটি একেবারে বন্ধ করতে ইউজারদের ৩ টিপতে হবে। কল শেষ হওয়ার পর, সমস্ত রেকর্ডিং, ট্রান্সক্রিপশন (অডিও থেকে টেক্সট), এবং অনুবাদগুলিকে জিও ক্লাউডে সংরক্ষণ করবে জিওফোনকল এআই। পরবর্তী যে কোনও সময়ে নিরাপদে সেগুলিকে ব্যবহার করা যাবে। অর্থাৎ, আগে কারও সঙ্গে কী কথা হয়েছে, সহজেই পরে শোনা যাবে। এই এআই টুল দিয়ে দীর্ঘ কথোপকথনের সারসংক্ষেপও তৈরি করা যায়। ফলে, ইউজাররা যে কোনো আলোচনার মূল বিষয়গুলি দ্রুত বুঝতে সাহায্য করে।

জিও ক্লাউডের সঙ্গে এই একীকরণ জিও ইউজারদের আরও এক সুবিধা দেবে। জিও ক্লাউডের সূচনায় প্রাথমিকভাবে বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হচ্ছে। জিও ক্লাউডে ইউজাররা ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট এবং আরও অনেক কিছু সঞ্চয় এবং শেয়ার করতে পারবেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে