AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC Employees Salary Hike: ভোটের আগে সুখবর! মোটা টাকা পেতে চলেছেন LIC-র কর্মীরা

LIC employees: সরকারের বেতন বৃদ্ধির ঘোষণায় LIC-এর ১.১০ লক্ষের বেশি কর্মচারী উপকৃত হবেন। প্রায় ৩০ হাজার পেনশনভোগীর পেনশনও বাড়বে। এলআইসি কর্মীদের বেতনের এই বৃদ্ধি ১ আগস্ট, ২০২২ থেকে কার্যকর হবে। অর্থাৎ বকেয়া হিসেবে বিপুল অর্থ পাবেন এলআইসি কর্মীরা। ৩০ হাজারের বেশি পেনশনভোগী ও তাদের পরিবারও মোটা টাকার গ্র্যাচুইটি পাবেন।

LIC Employees Salary Hike: ভোটের আগে সুখবর! মোটা টাকা পেতে চলেছেন LIC-র কর্মীরা
এলআইসি।
| Updated on: Mar 16, 2024 | 7:00 AM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে। সাধারণ মানুষের জন্য পেট্রোল ও ডিজেলের দাম কমানো ও এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে সরকার। এবার দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানির কর্মচারীরাও নির্বাচনের আগে উপহার পাচ্ছেন। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক আগে LIC-এর কর্মীদের বেতন ১৭ শতাংশ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেনশনভোগীদেরও পেনশন বাড়বে।

উপকৃত হবেন ১.১০ লক্ষ কর্মচারী

সরকারের বেতন বৃদ্ধির ঘোষণায় LIC-এর ১.১০ লক্ষের বেশি কর্মচারী উপকৃত হবেন। প্রায় ৩০ হাজার পেনশনভোগীর পেনশনও বাড়বে। এলআইসি কর্মীদের বেতনের এই বৃদ্ধি ১ আগস্ট, ২০২২ থেকে কার্যকর হবে। অর্থাৎ বকেয়া হিসেবে বিপুল অর্থ পাবেন এলআইসি কর্মীরা। ৩০ হাজারের বেশি পেনশনভোগী ও তাদের পরিবারও মোটা টাকার গ্র্যাচুইটি পাবেন।

NPS-এ অবদান ২৪,০০০ টাকা বৃদ্ধি পাবে

কেন্দ্রীয় সরকার ১ এপ্রিল, ২০১০-এর পরে এলআইসি-তে নিযুক্ত প্রায় ২৪,০০০ কর্মীর NPS অবদানও বাড়াবে। অর্থাৎ পেনশন বাড়ছে। বর্তমানে রয়েছে ১০ শতাংশ, সেটা ১৪ শতাংশে উন্নীত করছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সরকার ১ নভেম্বর, ২০২২ থেকে সরকারি খাতের ব্যাঙ্ক কর্মীদের (SBI) বেতন বৃদ্ধি কার্যকর করেছে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?