AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold reserve: ভারতীয়দের ঘরেই সোনার খনি! পিছনে পড়ল আমেরিকা-জার্মানি-ইটালিও

Gold reserve: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে বিশ্বের সবথেকে বড় সোনার মজুদ রয়েছে ভারতীয় পরিবারগুলির হাতেই। ২০২০-২১ সালে জানা গিয়েছিল, ভারতীয় পরিবারগুলির সম্মিলিত সোনার পরিমাণ প্রায় ২১,০০০-২৩,০০০ টন। যা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলে মজুত সম্মিলিত সোনার থেকে বেশি।

Gold reserve: ভারতীয়দের ঘরেই সোনার খনি! পিছনে পড়ল আমেরিকা-জার্মানি-ইটালিও
ফাইল চিত্রImage Credit: Pixabay
| Updated on: Jan 11, 2024 | 8:08 AM
Share

কলকাতা: ভারতে বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনা উপহার দেওয়াটা ঐতিহ্য। সোনার গয়না থেকে শুরু করে সোনার বাটও উপহার দিয়ে থাকেন অনেকে। সাধারণত, মহিলাদেরই এই উপহার দেওয়া হয়, বলা হয় স্ত্রীধন। বংশ পরম্পরায় ভারতীয় মহিলারা সেই সোনার অধিকার পান। প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার সূত্রে এই সোনা জমে আমাদের ঘরে। আর এইভাবে এতই সোনা জমেছে আনাদের ঘরে, যে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে বিশ্বের সবথেকে বড় সোনার মজুদ রয়েছে ভারতীয় পরিবারগুলির হাতেই।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার ডিরেক্টর সোমসুন্দরাম জানিয়েছেন, ২০২০-২১ সালে এই বিষয়ে এক সমীক্ষা করা হয়েছিল। তাতে জানা গিয়েছিল, ভারতীয় পরিবারগুলির সম্মিলিত সোনার পরিমাণ প্রায় ২১,০০০-২৩,০০০ টন। ২০২৩-এ এই মজুত সোনার পরিমাণ বেড়ে মোটামুটিভাবে ২৪,০০০-২৫,০০০ টন হয়েছে। যা, ভারতের মোট জিডিপি-র ৪০ শতাংশ। অক্সফোর্ড গোল্ড গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট মজুত সোনার ১১ শতাংশই রয়েছে ভারতীয় পরিবারগুলির কাছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সম্মিলিতভাবে মজুত থাকা সোনার থেকেও বেশি।

দেশ হিসেবে সবথেকে বেশি সোনা মজুত আছে মার্কিন সরকারের কোষাগারে, ৮,১৩৩.৪৬ টন। সোনা তাদের দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারের ৭৫ শতাংশ। এরপর রয়েছে জার্মানি, সোনা আছে ৩৩৫৯.১ টন। অক্সফোর্ডের দাবি, জার্মানরা সম্প্রতি সোনায় বড় ধরনের বিনিয়োগ করেছে। বিশ্বব্যাপী সোনা কেনার তালিকায় শীর্ষে রয়েছে এইঈ ইউরোপীয় দেশ। ইটালির কাছে রয়েছে ২৪৫১.৮ টন সোনা। সনা মজুতের দিক থেকে ভারত সরকার রয়েছে নবম স্থানে। ভারত সরকারের ঘরে সোনা রয়েছে ৮০০.৭৮ টন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন