AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ACB Raid: ১০০-রও বেশি দামি মদ, ১৫ কেজি সোনা-রুপো! আমলার বাড়ির টাকার পাহাড় গুনতে রাত কাবার গোয়েন্দাদের

ACB Raid: ওই আধিকারিকের স্ত্রীর নামেও চারতলা একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে ১০০টিরও বেশি দামি মদের বোতল, বিভিন্ন পশুর সিং উদ্ধার করা হয়েছে। ওই আধিকারিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছে।

ACB Raid: ১০০-রও বেশি দামি মদ, ১৫ কেজি সোনা-রুপো! আমলার বাড়ির টাকার পাহাড় গুনতে রাত কাবার গোয়েন্দাদের
উদ্ধার হওয়া টাকা।Image Credit: X
| Updated on: Oct 27, 2024 | 10:26 AM
Share

জয়পুর: সূত্রের খবর ছিল, সরকারি বেতন বাদেও অতিরিক্ত টাকা ঢুকছে আমলার পকেটে। সেই সূত্র ধরেই তদন্ত করতে নেমে মাথায় হাত। উদ্ধার হল টাকার পাহাড়! লাখ লাখ নয়, কোটি কোটি টাকার বান্ডিল বাড়ি জুড়ে। আধিকারিকদের সারা দিন কেটে গেল সেই টাকা গুনতে।

শনিবার রাজস্থানের উদয়পুরে অভিযান চালিয়েছিল অ্যান্টি কোরাপশন ব্যুরো। শহরের ক্রেতা সুরক্ষা অফিসারের বাড়িতেই হানা দেয় এসিবি। অভিযোগ ছিল, আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে ওই আধিকারিকের কাছে। বাড়িতে তল্লাশি চালাতেই কোটি কোটি টাকা উদ্ধার হয়।

জানা গিয়েছে, উদয়পুর ও ভিলওয়াড়ার চার জায়গায় অভিযান চালায় এসিবি। সবকটি সম্পত্তিই ক্রেতা সুরক্ষা আধিকারিক জয়মাল সিংয়ের। আয়ের হিসাব দেখাতে না পারায়, বাজেয়াপ্ত করা হয় একের পর এক সম্পত্তি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে উদয়পুরে একটি বাড়ি, একটি দামি হোটেল, মাচিন্দে পাঁচটি জমি, শিসারমায় আড়াই বিঘা কৃষিজমি রয়েছে। চারটি লাক্সারি গাড়ি, দুই কেজি সোনার গহনা, ১৩ কেজির রুপোর গহনা উদ্ধার হয়। এছাড়াও নগদ ৩ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়েছে।

ওই আধিকারিকের স্ত্রীর নামেও চারতলা একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে ১০০টিরও বেশি দামি মদের বোতল, বিভিন্ন পশুর সিং উদ্ধার করা হয়েছে। ওই আধিকারিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?