AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai Crime: চিকিৎসকের চেম্বারে উদ্ধার কিশোরীর দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

মালাডে রয়েছে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার। সেখানেই ওই কিশোরী কাজ করতেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বরও চেম্বারে কাজে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু বাড়ি ফিরে আসেনি। পরে চেম্বার থেকেই তার দেহ উদ্ধার হয়। নির্যাতিতার মায়ের অভিযোগ, চিকিৎসক ধর্ষণ করেছে তাঁর মেয়েকে।

Mumbai Crime: চিকিৎসকের চেম্বারে উদ্ধার কিশোরীর দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ
মৃতদেহ উদ্ধার (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 06, 2024 | 7:30 AM
Share

মুম্বই: চিকিৎসকের চেম্বার থেকে উদ্ধার হল এক কিশোরীর ঝুলন্ত দেহ। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। মৃতা মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে।

মালাডে রয়েছে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার। সেখানেই ওই কিশোরী কাজ করতেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বরও চেম্বারে কাজে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু বাড়ি ফিরে আসেনি। পরে চেম্বার থেকেই তার দেহ উদ্ধার হয়। নির্যাতিতার মায়ের অভিযোগ, চিকিৎসক ধর্ষণ করেছে তাঁর মেয়েকে। চিকিৎসক প্রায়শই খারাপ ব্যবহার করতেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা। এমনকি অতীতে চিকিৎসক মেয়েকে যৌন হেনস্থা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

তাঁর মেয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগও করেছেন ওই মেয়েটির মা। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা