AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Building Collapse: দেওয়াল বলে কিছু নেই, শুধু ভাঙা ইট আর স্ল্যাব, আস্ত বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু ২ জনের, আহত অনেকে

Uttar Pradesh: বিল্ডিংটি যখন ধসে পড়ে, তখন কমপক্ষে ১৮ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন। তারা সকলেই চাপা পড়ে যান। রবিবার রাতের মধ্যেই ১৮ জন শ্রমিককে ধ্বংসাবশেষ থেকে বের করা হয়। ১৮ জন শ্রমিকের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

Building Collapse: দেওয়াল বলে কিছু নেই, শুধু ভাঙা ইট আর স্ল্যাব, আস্ত বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু ২ জনের, আহত অনেকে
ভেঙে পড়া বিল্ডিং।Image Credit: Twitter
| Updated on: Apr 15, 2024 | 7:34 AM
Share

লখনউ: কম দামি নির্মাণ সামগ্রী, বিল্ডিং নির্মাণে সঠিক পরিকল্পনা না থাকা- এই সমস্ত মারাত্মক ভুলের মাশুল দিতে হল আবারও। ফের ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং। বিল্ডিংয়ের নীচে চাপা পড়ে মৃত্যু ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১। গুরুতর জখম আরও অনেকে।

রবিবার উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ে। ভিতরে আটকে পড়েন কমপক্ষে ১৮ জন শ্রমিক। বাড়ির ছাদ ভেঙে পড়তেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনেও। সঙ্গে সঙ্গেই ৪-৫টি জেসিবি এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়।

জানা গিয়েছে, বিল্ডিংটি যখন ধসে পড়ে, তখন কমপক্ষে ১৮ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন। তারা সকলেই চাপা পড়ে যান। রবিবার রাতের মধ্যেই ১৮ জন শ্রমিককে ধ্বংসাবশেষ থেকে বের করা হয়। ১৮ জন শ্রমিকের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের সেরা চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী