AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JNU Clash: মিটিংয়ে চেয়ার-সাইকেল ছোড়াছুড়ি! রক্তারক্তি কাণ্ড JNU-তে, নাম জড়াল ঐশীরও

Jawaharlal Nehru University: ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাত্ররা ছোটাছুটি করছে। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি করছে। আরেকটি ভিডিয়োয় দেখা যায়, এক ছাত্র সাইকেল তুলে ছুড়ে মারছে। ছাত্রদের তরফে জানানো হয়েছে, কমপক্ষে তিনজন ছাত্র গুরুতর আহত হয়েছে।

JNU Clash: মিটিংয়ে চেয়ার-সাইকেল ছোড়াছুড়ি! রক্তারক্তি কাণ্ড JNU-তে, নাম জড়াল ঐশীরও
JNU-তে ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ।Image Credit: ANI
| Updated on: Mar 01, 2024 | 12:21 PM
Share

নয়া দিল্লি: আবার উত্তপ্ত জেএনইউ। নির্বাচনের বৈঠক নিয়েই খণ্ডযুদ্ধ ছাত্র ইউনিয়নের মধ্যে। মারপিট করে মাথা ফাটল তিন ছাত্রের। আহত আরও কয়েকজন পড়ুয়া। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুমুল বচসা ও মারপিট বাধে।   সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে দুই ছাত্র সংগঠনের মধ্যে মারপিটের ভিডিয়ো।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ছাত্র ইউনিয়নের নির্বাচন নিয়ে জেনারেল বডি মিটিং ছিল। স্কুল অব ল্যাঙ্গুয়েজের ইলেকশন কমিটির সদস্য কারা হবেন, তা নিয়েই এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি বেঁধে যায়। দুই পক্ষই একে অপরকে আক্রমণ করতে শুরু করে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাত্ররা ছোটাছুটি করছে। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি করছে, লাঠি দিয়ে মারধোর করছে। আরেকটি ভিডিয়োয় দেখা যায়, এক ছাত্র সাইকেল তুলে ছুড়ে মারছে। ছাত্রদের তরফে জানানো হয়েছে, কমপক্ষে তিনজন ছাত্র গুরুতর আহত হয়েছে। তাদের দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাম সমর্থিত ডেমোক্রাটিক স্টুডেন্টস ফেডারেশন ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অভিযোগ, বৈঠক চলাকালীন এবিভিপির সমর্থকরা চড়াও হয় এবং অশালীন মন্তব্য করতে শুরু করে। ছাত্রদের হুমকি, এমনকী নিরাপত্তারক্ষীদের হেনস্থাও করা হয়।  অন্যদিকে, এবিভিপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা আবার এসএফআই প্রেসিডেন্ট ঐশী ঘোষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। পুলিশও কোনও এফআইআর দায়ের হয়নি বলেই জানিয়েছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো