AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hydrogen Train: আজই ট্র্যাকে গড়াবে প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা! কত হবে গতিবেগ, কতজন যাত্রী থাকবেন

Hydrogen Train: 'হাইড্রোজেন ফর হেরিটেজ'-এর আওতায় ঐতিহ্যবাহী এবং পাহাড়ি রুটে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। হেরিটেজ রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Hydrogen Train: আজই ট্র্যাকে গড়াবে প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা! কত হবে গতিবেগ, কতজন যাত্রী থাকবেন
হাইড্রোজেন ট্রেন।Image Credit: X
| Updated on: Apr 01, 2025 | 1:42 PM
Share

নয়া দিল্লি: আজই রেলপথে চলবে প্রথম হাইড্রোজেন ট্রেন। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলবে এই ট্রেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হয়েছে এই ট্রেন, যার ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ট্রায়াল শুরু হবে। এই ট্রেনটির ঘণ্টায় গতিবেগ ১১০ কিলোমিটার। ১২০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন এই ট্রেনটি ২৬৩৮ জন যাত্রী বহন করতে পারে।

রেল মন্ত্রক এই হাইড্রোজেন ট্রেন তৈরির জন্য ২,৮০০ কোটি টাকা বরাদ্দ করেছিল, যার আওতায় ৩৫টি ট্রেন প্রস্তুত করা হচ্ছে। এতে থাকবে ৮টি কোচ। ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে হাইড্রোজেন ট্রেন। বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হবে এটি।

‘হাইড্রোজেন ফর হেরিটেজ’-এর আওতায় ঐতিহ্যবাহী এবং পাহাড়ি রুটে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। হেরিটেজ রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

হাইড্রোজেন ট্রেনটি অন্যান্য ট্রেনে থেকে আলাদা। এটি সম্পূর্ণ দূষণমুক্ত। এটি পরিবেশ বান্ধব ট্রেন। হাইড্রোজেন ট্রেনটিতে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র জল (H₂O) এবং শক্তি উৎপন্ন হয়, ফলে কোনও দূষণ হয় না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?