AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Student Hospitalised: কারও বমি, কারও শ্বাসকষ্ট! একে একে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা

Gas Leak: সংবাদসংস্থা পিটিআই-এর খবর, সঙ্গে সঙ্গে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে। পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনীও এসে হাজির হয় ঘটনাস্থলে। তবে যেহেতু গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক করছিল, ফলে পরিস্থিতি আয়ত্তে আনা অতটাও সহজ হয়নি।

Student Hospitalised: কারও বমি, কারও শ্বাসকষ্ট! একে একে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা
প্রতীকী চিত্র।
| Updated on: Jun 29, 2024 | 10:33 PM
Share

তিরুবনন্তপুরম: ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়লেন ৮ জন কলেজ পড়ুয়া। সকলেই নার্সিং কলেজে পড়েন। কেরলের রামপুরমে শনিবার এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, এর্নাকুলাম থেকে কর্নাটকের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। আচমকাই হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক করতে শুরু করে। তাতেই স্থানীয় নার্সিং কলেজের পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকেন। গা গোলানো, বমির ভাব, শরীরে অস্বস্তি হতে শুরু করে।

আপাতত পড়ুয়ারা স্থিতিশীল বলেই খবর। তবে কলেজের সামনে এমন ঘটনায় চারদিক উগ্র গন্ধ ও ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অনেকে আবার আতঙ্কিতও হয়ে পড়েন। শ্বাসকষ্ট হতে শুরু করে কারও কারও। যদিও তড়িঘড়ি তাঁদের বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। এসে পৌঁছয় দমকলও।

সংবাদসংস্থা পিটিআই-এর খবর, সঙ্গে সঙ্গে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে। পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনীও এসে হাজির হয় ঘটনাস্থলে। তবে যেহেতু গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক করছিল, ফলে পরিস্থিতি আয়ত্তে আনা অতটাও সহজ হয়নি। থালিপরাম্বা রেভেনিউ ডিভিশনাল অফিসার (RDO) অজয় কুমার বলেন, ট্যাঙ্কার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা