AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi’s oath-taking: মোদীর শপথে আমন্ত্রিত প্রতিবেশি দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান

Modi's oath-taking: ২০১৪ এবং ২০১৯ সালেও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবারও সেই ঐতিহ্য বজায় রাখলেন তিনি। শনিবার (৮ জুন) শপথ গ্রহণ করতে চলেছে নয়া এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী।

Modi's oath-taking: মোদীর শপথে আমন্ত্রিত প্রতিবেশি দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান
হাসিনা ও বিক্রমাসিংহেকে আমন্ত্রণ জানালেন মোদীImage Credit: PTI
| Updated on: Jun 06, 2024 | 1:40 AM
Share

নয়া দিল্লি: শনিবার (৮ জুন) শপথ গ্রহণ করতে চলেছে নয়া এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বুধবার (৫ জুন), এনডিএ শরিক দলগুলি তাঁর প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। বিক্রমাসিংহে এবং হাসিনা দুজনেই মোদীর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

৪ জুন ফল ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের। খুব হাড্ডাহাড্ডি লড়াই হলেও, ২৯২ আসনে জিতেছে সরকার গড়তে চলেছে এনডিএ। বুধবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী। মোদির পদত্যাগ গ্রহণ করে, তাঁকে নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

২০১৪ এবং ২০১৯ সালেও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে নরেন্দ্র মোদী, প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমস্ত সার্ক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০১৯-এ মরিশাস এবং কিরগিজিস্তানের পাশাপাশি, বিমস্টেক (BIMSTEC) গোষ্ঠীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রসঙ্গত, এদিনই ফোন করে, এনডিএ-র নির্বাচনী জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। সোশ্যাল মিডিয়ায় এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদী লিখেছেন, “রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, আপনার ফোন এবং উষ্ণ অভিনন্দনের জন্য ধন্যবাদ। শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী প্রথম নীতির এক গুরুত্বপূর্ণ অংশীদার। শ্রীলঙ্কার এক নির্ভরযোগ্য অংশীদার হতে পেরে গর্বিত ভারত। সমস্ত দিক থেকে দুই দেশের সংযোগ বাড়ানোর প্রতি আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার অপেক্ষায় রয়েছি।” এই কথোপকথনের পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো