AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: ইডির তলবকে বুড়ো আঙুল, হাজিরা এড়াচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী

ED Summon: কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েন মহুয়া। লোকসভায় এথিক্স কমিটি তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই আবার মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

Mahua Moitra: ইডির তলবকে বুড়ো আঙুল, হাজিরা এড়াচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী
মহুয়া মৈত্র। ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: Mar 28, 2024 | 10:03 AM
Share

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া মৈত্র (Mahua Moitra)। সিবিআই(CBI)-র পর এবার তলব করল ইডিও (ED)। আজ, বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে সূত্রের খবর, আজ হাজিরা দেবেন না মহুয়া।

কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েন মহুয়া। লোকসভায় এথিক্স কমিটি তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই আবার মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্য়েই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন মহুয়া। তার মাঝেই এল ইডির সমন। গতকালই জানা যায়, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। তার সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করা হয়েছে।

সূত্রের খবর, মহুয়া মৈত্র ইডিকে জানিয়েছেন, ভোট প্রচারে ব্যস্ত তিনি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন।

প্রসঙ্গত, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার মামলায় এর আগেও দুইবার মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে দুইবারই কাজে ব্যস্ত থাকার কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়েছেন বহিষ্কৃত সাংসদ। সম্প্রতিই এই মামলায় সিবিআই তাঁর কলকাতা, করিমপুরের বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল সিবিআই-ও।

Follow Us
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?