AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Visakhapatnam Sea: হঠাৎ পিছিয়ে যাচ্ছে বিশাখাপত্তনমের সমুদ্র, কোন বিপদের পূর্বাভাস এটা?

Andhra Pradesh: বিগত তিন-চার দিন ধরেই অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত পিছিয়ে যাচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত আগের থেকে আরও কিছুটা পিছিয়ে যাচ্ছে। সাধারণত, পূর্ণিমা ও অমাবস্য়ায় জোয়ার-ভাঁটার কারণে সমুদ্রের অবস্থান কিছুটা পরিবর্তন হয়। কিন্তু তা এতটা নয়।

Visakhapatnam Sea: হঠাৎ পিছিয়ে যাচ্ছে বিশাখাপত্তনমের সমুদ্র, কোন বিপদের পূর্বাভাস এটা?
বিশাখাপত্তনমের সমুদ্র।Image Credit: Facebook
| Updated on: Jan 06, 2024 | 10:15 AM
Share

বিশাখাপত্তনম: হঠাৎ ফাঁকা সমুদ্র সৈকত। ঢেউ যেন পাড়ে এসে পৌঁছচ্ছেই না। যে ঢেউ উঠছে, তার উচ্চতা বিশাল। ভয়ে কাঁটা সাধারণ মানুষ। হঠাৎ কী হচ্ছে সমুদ্রে? জানা গিয়েছে, আচমকাই পিছিয়ে গিয়েছে বিশাখাপত্তনমের সমুদ্র (Visakhapatnam Sea)। বালির তট চওড়া হচ্ছে, ঢেউ এসে পৌঁছচ্ছে না পাড়ে। এত দিন যে অংশ সমুদ্রের নীচেই থাকত, তাও দেখা যাচ্ছে। কিন্তু এমন হল কেন?

জানা গিয়েছে, বিগত তিন-চার দিন ধরেই অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত পিছিয়ে যাচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত আগের থেকে আরও কিছুটা পিছিয়ে যাচ্ছে। সাধারণত, পূর্ণিমা ও অমাবস্য়ায় জোয়ার-ভাঁটার কারণে সমুদ্রের অবস্থান কিছুটা পরিবর্তন হয়। কিন্তু তা এতটা নয়। বিশাখাপত্তনমে প্রায় ১০০ মিটার সমুদ্র পিছিয়ে গিয়েছে। 

মৎসজীবীরা জানিয়েছেন, বিগত তিন-চারদিন ধরেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাঝ সমুদ্রে যে ঢেউ উঠছে, তা বিশালাকার। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক। সকলের মনেই ভয়, এটা সুনামির পূর্বাভাস নয়তো? অনেকের আবার দাবি, জাপানের ভূমিকম্পের কারণে সমুদ্র পিছিয়ে গিয়েছে।

যদিও মৌসম ভবনের প্রাক্তন অধ্যাপক রমেশ জানিয়েছেন, জাপানের ভূমিকম্পের সঙ্গে বিশাখাপত্তনমের সমুদ্র পিছিয়ে যাওয়ার কোনও কারণ নেই। সমুদ্রে কোনও পরিবর্তন হলে তার প্রভাব সমুদ্রের পাড়েও পড়ে। সম্প্রতি হয়তো সমুদ্রে কোনও পরিবর্তন এসেছে, যার প্রভাবে বিশাখাপত্তনমে সমুদ্র সৈকত পিছিয়ে গিয়েছে।

Follow Us
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি