AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: আজ নির্ধারিত হতে পারে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ, সুপ্রিম কোর্টে শুনানি

Supreme Court: মঙ্গলবারই চূড়ান্ত হতে পারে ২৬,০০০ চাকরির ভবিষ্যৎ। মামলায় অংশ নিচ্ছেন SSC চেয়ারম‍্যান। এদিকেও  'চাকরিহারা যোগ‍্য' শিক্ষকরা চাকরি ফেরতের দাবিতে ২৪ ঘণ্টার অনশন চালিয়ে যাচ্ছেন।

Supreme Court: আজ নির্ধারিত হতে পারে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ, সুপ্রিম কোর্টে শুনানি
সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 11:11 AM
Share

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে ২৬,০০০ চাকরি বাতিল মামলার শুনানি। এর আগের শুনানিতে পুরো প‍্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। প‍্যানেল বাঁচাতে মরিয়া সওয়াল করে রাজ‍্য সরকার। আজ, মঙ্গলবারই চূড়ান্ত হতে পারে ২৬,০০০ চাকরির ভবিষ্যৎ। মামলায় অংশ নিচ্ছেন SSC চেয়ারম‍্যান। এদিকেও  ‘চাকরিহারা যোগ‍্য’ শিক্ষকরা চাকরি ফেরতের দাবিতে ২৪ ঘণ্টার অনশন চালিয়ে যাচ্ছেন।

সিবিআই-এর রিপোর্টে পাঁচ হাজারেরও বেশি নিয়োগে যে দুর্নীতি রয়েছে, তা আগের শুনানিতেই স্বীকার করেছে নিয়েছিল রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী  শুনানিতে জানিয়েছিলেন, যে বেনিয়মগুলো হয়েছে, তাতে রাজ্যের ক্যাবিনেট ইচ্ছা করে সেগুলি প্রোটেক্ট করার চেষ্টা করেছে।

প্রধান বিচারপতি তখন জানতে চেয়েছিলেন, পৃথকীকরণ কি করা সম্ভব? অর্থাৎ যোগ্য অযোগ্যদের কি আলাদা করা সম্ভব? রাজ্যের আইনজীবী জানান, রাজ্য সরকার সেটাই করতে চেয়েছে, কারণ সিবিআই একাধিক তথ্য জমা করেছে।

এসএসসি-র তরফে আইনজীবী জয়দীপ ঘোষও জানিয়েছিলেন, পৃথকীকরণ সম্ভব। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাঁরা  ২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরিপ্রাপকদের। কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ায়, চাকরিহারা হন যোগ্যরাও। আজ তাঁদেরই ভাগ্য নির্ধারণ।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা