AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET থেকে আমাদের রেহাই দিন, প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের, মমতার কাছেও জানালেন বিশেষ আর্জি

NEET Row: স্ট্যালিন চিঠিতে লিখেছেন, "আমরা রাজ্যে বিধানসভায় সর্বসম্মতিতে একটি বিল পাশ করেছি যেখানে নিট পরীক্ষা থেকে তামিলনাড়ুকে বাদ দেওয়ার এবং দ্বাদশ শ্রেণির মার্কশিটের ভিত্তিতে মেডিক্যালে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছে।"

NEET থেকে আমাদের রেহাই দিন, প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের, মমতার কাছেও জানালেন বিশেষ আর্জি
মোদীকে চিঠি স্ট্যালিনের।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 29, 2024 | 10:29 AM
Share

নয়া দিল্লি: নিট পরীক্ষায় দুর্নীতি। রাজ্যকে নিট পরীক্ষা থেকে রেহাই দেওয়ার আর্জি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কেন্দ্রের কাছে নিট পরীক্ষা যেন তামিলনাড়ুতে না নেওয়া হয়, সেই আবেদনই জানান তিনি। একইসঙ্গে জাতীয় স্তরেও নিট পরীক্ষা বন্ধ করে দেওয়ার আর্জিও জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লিখেছেন, মেডিক্যালে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়ার বদলে দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখেই পড়ুয়া বাছাই করা উচিত। প্রবেশিকা পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উপরে অযাচিত চাপ তৈরি হয়।

স্ট্যালিন চিঠিতে লিখেছেন, “আমরা রাজ্যে বিধানসভায় সর্বসম্মতিতে একটি বিল পাশ করেছি যেখানে নিট পরীক্ষা থেকে তামিলনাড়ুকে বাদ দেওয়ার এবং দ্বাদশ শ্রেণির মার্কশিটের ভিত্তিতে মেডিক্যালে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রতির স্বাক্ষরের জন্য এই বিল পাঠানো হয়েছে, কিন্তু তা এখনও আটকে রয়েছে।”

নিট দুর্নীতির কথাও চিঠিতে উল্লেখ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, “সম্প্রতি নিট পরীক্ষায় বেনিয়ম আমাদের রাজ্যের বিরোধিতাকেই  যথার্থতা দিয়েছে। অন্যান্য রাজ্যগুলিও নিট বাতিল করার দাবি জানাচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি পশ্চিমবঙ্গ, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, পঞ্জাব, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীদেরও চিঠি লিখেছেন স্ট্যালিন। বাকি রাজ্যগুলিও যেন তামিলনাড়ুর মতো প্রস্তাবনা বা বিল পাশ করার কথা চিন্তাভাবনা করে, মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানিয়েছেন স্ট্যালিন। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিট থেকে তামিলনাডু অব্যাহতি চায়, এই মর্মে চিঠি দিয়েছেন।

Follow Us