AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Forecast: বর্ষা তো এল, তাহলে বৃষ্টি কই? আসল খবরটা দিল মৌসম ভবনই

Weather Update: প্রাক-বর্ষার বৃষ্টিতে কেরল আগেই ভেসেছিল। বর্ষার প্রবেশের পর সেখানে বৃষ্টিপাত জারি রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর ও কর্নাটকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।

Weather Forecast: বর্ষা তো এল, তাহলে বৃষ্টি কই? আসল খবরটা দিল মৌসম ভবনই
তাপপ্রবাহে জেরবার মানুষ।Image Credit: PTI
| Updated on: Jun 03, 2024 | 8:59 AM
Share

নয়া দিল্লি: নির্ধারিত সময়ের আগেই এবার দেশে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু বৃষ্টি কই? চাতক পাখির মতো মুখিয়ে বসে সবাই, কিন্তু ‘বেপাত্তা’ বৃষ্টি। তাহলে কি দিগভ্রষ্ট হল বর্ষা?  মৌসম ভবন জানিয়েছে, আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না।

মৌসম ভবনের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, আজ, ৩ জুন দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ জারি থাকবে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে তাপপ্রবাহ বইবে। আগামী ৪ জুন পর্যন্ত ওড়িশা, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং জম্মু-কাশ্মীরের কিছু অংশে তাপপ্রবাহ বইতে পারে।  উত্তর প্রদেশে ৫ জুন পর্যন্ত এবং রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে তাপপ্রবাহ জারি রয়েছে।

প্রাক-বর্ষার বৃষ্টিতে কেরল আগেই ভেসেছিল। বর্ষার প্রবেশের পর সেখানে বৃষ্টিপাত জারি রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর ও কর্নাটকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াও বইতে পারে।

বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃ্ষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, করাইকানাল, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা ও তেলঙ্গানায়। আগামী সাতদিন এই বৃষ্টিপাত জারি থাকবে।

৬ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অসম, পশ্চিমবঙ্গ, সিকিম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য