AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF on Border: মণিপুর থেকে ফিরছে ২৪ কোম্পানি BSF, কী হচ্ছে বাংলার সীমান্তে? কেন এত তৎপরতা?

BSF on Border: বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদহ জেলার সীমান্ত পরিস্থিতি পাখির চোখ করে বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ডিজি। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নিজেদের গোয়েন্দা শাখা কে আরও শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি।

BSF on Border: মণিপুর থেকে ফিরছে ২৪ কোম্পানি BSF, কী হচ্ছে বাংলার সীমান্তে? কেন এত তৎপরতা?
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 7:01 PM
Share

কলকাতা: রাজ্যের সীমান্ত লাগোয়া অংশে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকায় পর পর গ্রেফতার। বিষয়টি যে চিন্তার, তা বিএসএফের অভ্যন্তরীণ বৈঠকে উঠে এল। বিএসএফ সূত্রে খবর, ডিজি দলজিৎ সিং চৌধুরী বাংলা সীমান্তের পরিস্থিতি যে ভাল নয়, তা তিনি বুঝতে পেরেছেন। যে কারণে তিনি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের বড় নির্দেশও দিয়েছেন। দক্ষিণবঙ্গ বিএসএফ কর্তাদের সঙ্গে ঝটিকা সফরের মধ্যেই বৈঠক সারলেন বিএসএফের ডিজি দলজিত সিং চৌধুরী।

মনিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য দক্ষিণবঙ্গ থেকে প্রায় ২২ থেকে ২৪ কোম্পানি বিএসএফ জওয়ান গিয়েছিল। সূত্রের খবর, বাংলার বর্তমান অবস্থা দেখে সেই সম্পূর্ণ কোম্পানিকে দক্ষিণবঙ্গে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন ডিজি। 

বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদহ জেলার সীমান্ত পরিস্থিতি পাখির চোখ করে বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ডিজি। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নিজেদের গোয়েন্দা শাখা কে আরও শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি। 

বিশেষ করে গুপ্তচর এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় কিভাবে করা যায় তার জন্য দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং সীমান্ত লাগোয়া অংশগুলি কাজকর্ম বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজি। এমনকি, শুধু অফিস ঘরেই নয়, সীমান্ত লাগোয়া গ্রাম এবং এলাকাগুলিতে ঘন ঘন বিএসএফ কর্তাদের যাওয়ার কথাও বলেছেন তিনি। 

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?