AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Doctor: বাথরুমে যাওয়ার পথে সংজ্ঞা হারালেন তনয়া, হাসপাতালে ভর্তি করতে হল আরও এক জুনিয়র ডাক্তারকে

Junior Doctor: গত ৫ অক্টোবর ধর্মতলায় যে ৬ জন প্রথম অনশন শুরু করেন, তার মধ্যে একজন তনয়া পাঁজা। পরদিন অর্থাৎ ৬ অক্টোবর তাঁদের সঙ্গে অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Junior Doctor: বাথরুমে যাওয়ার পথে সংজ্ঞা হারালেন তনয়া, হাসপাতালে ভর্তি করতে হল আরও এক জুনিয়র ডাক্তারকে
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তনয়া পাঁজাকে
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 9:51 PM
Share

কলকাতা: গুরুতর অসুস্থ অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার। এবার হাসপাতালে ভর্তি করতে হল জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে। টানা ৯ দিন অনশন করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার বাথরুমে নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে সংজ্ঞা হারান। সঙ্গে সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সিসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর ব্লাড প্রেসার অনেক কম। কিটোন বডির মাত্রাও বেড়ে গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত ৫ অক্টোবর ধর্মতলায় যে ৬ জন প্রথম অনশন শুরু করেন, তার মধ্যে একজন তনয়া পাঁজা। পরদিন অর্থাৎ ৬ অক্টোবর তাঁদের সঙ্গে অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। তারপর একে একে আরও দুই জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও ভর্তি করতে হয় হাসপাতালে।

এদিকে গত শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনে বসেছিলেন অলোক বর্মা। তাঁর সঙ্গে অনশনে বসেন আর এক জুনিয়র সৌভিক বন্দ্যোপাধ্যায়।

এবার হাসপাতালে ভর্তি করতে হল তনয়া পাঁজাকে। এদিন দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। তলপেটে ব্যথা হচ্ছিল। মাথা ঘুরছিল। কিন্তু, হাসপাতালে যেতে রাজি হননি। শেষপর্যন্ত বাথরুমে যাওয়ার পথে অসুস্থ হয়ে জ্ঞান হারান। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ