AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh MP: ৪ কেজি নর-মাংসের খোঁজ! বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর আপডেট

Bangladesh MP Murder Case: গত ২২ মে থেকে বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজ শুরু হয়েছিল। বিভিন্নভাবে খোঁজ চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। টানা সাত দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশির পর অবশেষে ওই আবাসনেরই সেফটি ট্যাঙ্ক থেকে দেহাংশের খোঁজ পেল সিআইডি।

Bangladesh MP: ৪ কেজি নর-মাংসের খোঁজ! বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর আপডেট
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 28, 2024 | 10:59 PM
Share

কলকাতা: বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে চাঞ্চল্যকর মোড়। অবশেষে পাওয়া গেল মৃত সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ। নিউটাউনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকেই মিলেছে প্রায় ৪ কেজি ওজনের মাংস। গত ২২ মে থেকে বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজ শুরু হয়েছিল। বিভিন্নভাবে খোঁজ চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। টানা সাত দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশির পর অবশেষে ওই আবাসনেরই সেফটি ট্যাঙ্ক থেকে দেহাংশের খোঁজ পেল সিআইডি।

বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্তে ইতিমধ্যেই শহরে এসেছেন পদ্মাপারের গোয়েন্দারাও। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা দল ও রাজ্যের সিআইডি পারষ্পরিক তথ্য বিনিময়ের মাধ্যমে তদন্ত চালাচ্ছে এই ঘটনায়। জানা যাচ্ছে, আমানুল্লাহকে জেরা করে বাংলাদেশ পুলিশই এই বিষয়ে লিড পেয়েছিল। সেই বিষয়টি বাংলাদেশ পুলিশের তরফে সিআইডিকে জানানো হয়। তারপর বাংলাদেশ পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে তল্লাশির পর ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে এই দেহাংশ উদ্ধার হয়।

জানা যাচ্ছে, নিউটাউনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্কে মানুষের মাংস ছাড়াও মিলেছে চুলও। সবই বাংলাদেশের মৃত সাংসদের বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে। বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করা এক পেশাদার কসাইকে মুম্বই থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। তাকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে এসেছে সিআইডির। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশও এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ থেকে।

Follow Us
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি