AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Civic Volunteers: বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের বোনাস, বড় ঘোষণা সরকারের, পাবেন ভিলেজ পুলিশরাও

Civic Volunteers: আগে অর্ডার থাকলেও সেখানে সিভিক ভলান্টিয়র বা ভিলেজ পুলিশ নামটা উল্লেখ ছিল না বলে খবর। তারপরই স্বরাষ্ট্র দফতর থেকে অর্থ দফতরের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়। যা নিয়ে চাপানউতোরও চলে।

Civic Volunteers: বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের বোনাস, বড় ঘোষণা সরকারের, পাবেন ভিলেজ পুলিশরাও
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 6:51 PM
Share

কলকাতা: আরজি করের ঘটনার মাঝে মূল অভিযুক্তের তালিকায় উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের নাম। কলকাতা পুলিশের পর এবার সে সিবিআই হেফাজতে। চলছে তোলপাড়। এরইমধ্যে পুজোর ঠিক আগেই সেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর শোনাল কলকাতা পুলিশ। বেড়ে গেল এককালীন বোনাস। শুধু সিভিকরাই নন, একই সুবিধা পেতে চলেছেন ভিলেজ পুলিশরাও। 

আগে যে বোনাসের পরিমাণ ছিল ৫৩০০ টাকা। তা এখন হল ৬০০০ টাকা। এই মাত্রাতেই এবারের এড-হক বোনাস বাড়াল নবান্ন। যদিও প্রশাসন বলছে, বোনাস বাড়ানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগেই। বোনাস বাড়ানোর জন্য ফাইল অর্থ দফতরে পাঠানো হয়েছিল। অবশেষে এসেছে অর্থ দফতরের সবুজ সংকেত। সোজা কথায়, নতুন কাঠামোয় বোনাস মঞ্জুর হতেই এদিন সেটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে। 

আগে অর্ডার থাকলেও সেখানে সিভিক ভলান্টিয়র বা ভিলেজ পুলিশ নামটা উল্লেখ ছিল না বলে খবর। তারপরই স্বরাষ্ট্র দফতর থেকে অর্থ দফতরের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়। তারপরই দেখা যায় তাঁরা সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নামটা উল্লেখ করে। বলা হয় এরাও পাবেন। পুজোর মুখে এ খবর যে দুই বাহিনীর জন্যই বড়সড় খুশির খবর তা বলার অপেক্ষা রাখে না। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?