AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Update: সুন্দরবনে শুরু মাইকিং, কালীপুজোর আগেই বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কবে কোথায় মুশলধারে বৃষ্টি? জানুন…

Latest Weather Update: আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ অক্টোবর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Cyclone Update: সুন্দরবনে শুরু মাইকিং, কালীপুজোর আগেই বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কবে কোথায় মুশলধারে বৃষ্টি? জানুন...
বঙ্গে ঘূর্ণিঝড়Image Credit: Getty Images
| Updated on: Oct 20, 2024 | 5:02 PM
Share

কমলেশ চৌধুরী, সৌভিক সরকার, শুভেন্দু হালদারের রিপোর্ট

কলকাতা: কালীপুজোর আগেই বাংলার আকাশে কালো মেঘ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। বর্তমানে আন্দামান সাগরের কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। ধীরে-ধীরে সেটি সরে উত্তর পশ্চিম দিকে যাবে। আগামী ২২ অক্টোবর পরিণত হবে ঘূর্ণাবর্তে। তারপর ২৩ অক্টোবর পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ অক্টোবর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে কোথায় বৃষ্টি?

বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুরে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া,হুগলি,উত্তর ২৪ পরগনা,ঝাড়গ্রামে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।

বাংলা ও ওড়িশা উপকূলে বুধবার বিকেল থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা বাতাস। বৃহস্পতিবার সকাল থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।

এ দিকে, দুর্যোগের ভ্রুকুটি আসতেই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকিং শুরু হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে সোমবার সন্ধের মধ্যে সব মৎস্যজীবী ট্রলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে টানা তিন দিন সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে সব মৎস্যজীবী সংগঠনকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়