AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Cancellation: তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই! রোববারে এ কী হল লোকাল ট্রেনের

Train Cancellation: প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনের পাশেই রয়েছে এনআরএস, মেডিকেল কলেজের মতো হাসপাতাল। রয়েছে কোলে মার্কেট, কিছু দূরেই কলেজ স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউ বাজার। তাই শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকাতেই রোজ আসেন হাজার হাজার মানুষ।

Train Cancellation: তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই! রোববারে এ কী হল লোকাল ট্রেনের
চিন্তায় যাত্রীরা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2024 | 1:06 PM
Share

কলকাতা: শনিবারের পর রবিবারেও ভোগান্তি। দমদমে ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল শতাধিক লোকাল। তাতেই যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে শিয়ালদহে। রবিবার ছুটির দিনে অফিস যাত্রীদের চাপ কম থাকলেও নানা প্রয়োজনে বাইরে বেরিয়েছেন বহু মানুষ। কেউ যাচ্ছেন হাসপাতাল, কারও আবার রবিবারও ছুটি নেই কাজে। অন্যদিকে এদিনই আবার রয়েছে সরকারি চাকরির পরীক্ষা। ভিড় বাড়ছে শিয়ালদহ স্টেশনে। কিন্তু, ট্রেন ধরতে এসে বিপাকে সকলেই। অনেকে আবার বলছেন তাঁরা জানতেনই না ট্রেন বাতিল আছে। কিন্তু, ট্রেন না পেয়ে কেউ এক ঘণ্টা, কেউ আবার আধ ঘণ্টা অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ আবার ধরছেন বাস, মেট্রো। 

প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনের পাশেই রয়েছে এনআরএস, মেডিকেল কলেজের মতো হাসপাতাল। রয়েছে কোলে মার্কেট, কিছু দূরেই কলেজ স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউ বাজার। তাই শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকাতেই রোজ আসেন হাজার হাজার মানুষ। কিন্তু, ট্রেন বাতিলের জেরে এদিন সকলেই পড়েছেন বিপাকে। প্রসঙ্গত, দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদা মেইন শাখায় বাতিল ১৪৩টি লোকাল ট্রেন। বাতিল রয়েছে ৩টি দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেন ঘুরপথে চলছে। সোমবার বিকাল চারটে পর্যন্ত দমদমে কাজ চলার কথা জানিয়েছে রেল। তাই তার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আপাতত কোনও আভাস নেই বলেই মনে করা হচ্ছে। 

উদ্বেগের মধ্যেই পরীক্ষা দিতে যাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। ঝুমা দে বলছেন, “পরীক্ষা ছিল বলে আগেই বেরিয়ে পড়েছি। ভয়ে ভয়ে আগেই বেরিয়ে পড়েছি। সাড়ে ৯টা থেকে পরীক্ষা ছিল আমরা। ৬টার মধ্যেই গোবরডাঙা থেকে বেরিয়ে পড়েছি।” দুর্ভোগের ছবি দেখা গেল ব্যারাকপুরেও। আর এক যাত্রী বললেন, “ট্রেন বাতিল তো রোজই হচ্ছে। সমস্যাও হচ্ছে। কী করা যাবে। নৈহাটি লোকাল বাতিল করে দিয়েছে। ওটা ধরার কথা ছিল। এখন দেখি কী করা যায়। অন্য কোনও উপায় যেতে হবে।” 

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!