AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: ED-র আতসকাচে প্রিয়দর্শিনী? বাবার রহস্য-চিঠির ক্লু পেতে অঙ্ক কষছেন গোয়েন্দারা

Jyotipriya Mallick: ইডির তরফে জানা গিয়েছে, সেই চিঠিতে লেখা রয়েছে শঙ্কর সহ আরও দুজনের নাম। দরকারে তাঁদের কাছ থেকে টাকা চাওয়ার পরামর্শ প্রিয়দর্শিনীকে দিয়েছেন জ্যোতিপ্রিয়। সূত্রের খবর, ওই রহস্যময় ব্যক্তি কারা তা জানতে বালু কন্যাকে তলব করতে পারেন গোয়েন্দারা। শুধু তাই নয়, তাঁদের কাছে জ্যোতিপ্রিয়র কত টাকা গচ্ছিত রয়েছে সেই প্রশ্নও করতে পারেন গোয়েন্দারা।

Ration Scam: ED-র আতসকাচে প্রিয়দর্শিনী? বাবার রহস্য-চিঠির ক্লু পেতে অঙ্ক কষছেন গোয়েন্দারা
জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রিয়দর্শিনী মল্লিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2024 | 11:25 AM
Share

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত এসএসকেএম-এ ভর্তি রয়েছেন। তবে রেশন দুর্নীতিকাণ্ডে এবার তাঁর মেয়েও পড়তে পারেন ইডি-র নজরে। হাসপাতালে থাকাকালীন মেয়েকে দেওয়া চিঠি ইতিমধ্যেই হাতে পেয়েছেন গোয়েন্দারা।

ইডির তরফে জানা গিয়েছে, সেই চিঠিতে লেখা রয়েছে শঙ্কর সহ আরও দুজনের নাম। দরকারে তাঁদের কাছ থেকে টাকা চাওয়ার পরামর্শ প্রিয়দর্শিনীকে দিয়েছেন জ্যোতিপ্রিয়। সূত্রের খবর, ওই রহস্যময় ব্যক্তি কারা তা জানতে বালু কন্যাকে তলব করতে পারেন গোয়েন্দারা। শুধু তাই নয়, তাঁদের কাছে জ্যোতিপ্রিয়র কত টাকা গচ্ছিত রয়েছে সেই প্রশ্নও করতে পারেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। গতকাল আদালতে ইডি দাবি করে, যে দিন জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি তুলে নেওয়া হয়, সেই দিনই প্রিয়দর্শিনী দেখা করেন বাবার সঙ্গে। পরবর্তীতে জ্যোতিপ্রিয়র মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয়। সেই চিঠি লিখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বলে দাবি ইডির। সেখানে লেখা ছিল,’টাকার প্রয়োজন পড়লে ডাকু আর শাহজাহানের কাছে যাস’। ইডি-র দাবি ডাকু ও শাহজাহান ছাড়াও চিঠিতে আরও দুই রহস্যময় ব্যক্তির নাম রয়েছে। তারা কারা এবং কত টাকা তাদের কাছে রয়েছে সেই তথ্যই পেতে বালুকন্যাকে তলব করতে পারে ইডি।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা