AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল একগুচ্ছ লোকাল

Local Train: রেল সূত্রে খবর, রবিবার হাওড়া ও লিলুয়ায় রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। একইসঙ্গে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ডানকুনি স্টেশনে ওভারব্রিজের কাজ চলবে। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

Local Train: ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল একগুচ্ছ লোকাল
চরম ভোগান্তি নিত্যযাত্রীদের Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 9:56 PM
Share

কলকাতা: মার্চের শুরু থেকেই শিয়ালদহ শাখায় প্রায় শতাধিক লোকাল ট্রেন বাতিলের কথা ছিল। দমদম জংশনে ইন্টারলকিংয়ের কাজের কথা ছিল। তৈরি হয়েছিল যাত্রী দুর্ভোগের আশঙ্কা। যদিও শেষ পর্যন্ত এদিনই বিবৃতি দিয়ে রেলের তরফে জানানো হয়েছে সেই কাজ পিছিয়ে যাচ্ছে। আপাতত ১১৭টি ট্রেন শনিবার এবং রবিবার বাতিল হচ্ছে না। কিন্তু শিয়ালদহ থাকায় যাত্রী দুর্ভোগের আপাতত কোনও আশঙ্কা না থাকলেও চিন্তা থেকেই যাচ্ছে হাওড়া শাখায়। ৩ মার্চ রবিবার হাওড়া থেকে বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। 

হাওড়া স্টেশনের পাশাপাশি ট্রেন বাতিল থাকছে বর্ধমান, গুরাপ, ব্যান্ডেল, তারকেশ্বর থেকেও। বাতিলের খাতায় খাকছে… 

বর্ধমান থেকে: 36812, 36814, 36816, 36818, 37812

গুড়াপ থেকে: 36072

ব্যান্ডেল থেকে: 37212, 37214, 37216, 37218

তারকেশ্বর থেকে: 37312, 37314

হাওড়া থেকে: 36811, 36813, 36815, 36817, 36071, 37811, 37211, 37213, 37215, 37219, 37309, 37311

রেল সূত্রে খবর, রবিবার হাওড়া ও লিলুয়ায় রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। একইসঙ্গে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ডানকুনি স্টেশনে ওভারব্রিজের কাজ চলবে। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। যেহেতু ডানকুনিতে কাজ চলবে সে কারণে বাতিল খাতায় সবথেকে বেশি রয়েছে হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেশি ট্রেন। প্রসঙ্গত, গত বছর থেকেই প্রায় প্রতি শনিবার ও রবিবার গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল থেকেছে হাওড়া, শিয়ালদহে। সবথেকে বেশি দুর্ভোগের ছবি দেখা গিয়েছে হাওড়ায়। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার ওভারহেডের কাজ, কখনও ওভারব্রিজের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল থেকে প্রচুর লোকাল ট্রেন। ঘুরপথেও চালানো হয়েছে বহু দূরপাল্লার ট্রেনকে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ