AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজভবনে যোগাসন রাজ্যপালের, দিঘায় যোগ দিবসে সামিল শুভেন্দু অধিকারী

International Yoga Day 2024: আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজভবনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। যোগাসন করতে সামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সকলের সঙ্গে তিনি বেশ কিছু যোগাসন অভ্যাস করেন।

রাজভবনে যোগাসন রাজ্যপালের, দিঘায় যোগ দিবসে সামিল শুভেন্দু অধিকারী
যোগাসনে ব্যস্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 7:28 AM
Share

কলকাতা: বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় পালিত হচ্ছে যোগ দিবস। রাজ্যও ব্য়তিক্রম নয়। এ দিন সকালে রাজভবনে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে, সমুদ্রনগরী দিঘাতেও যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজভবনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। যোগাসন করতে সামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সকলের সঙ্গে তিনি বেশ কিছু যোগাসন অভ্যাস করেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর ভিডিয়ো কনফারেন্সে বৈঠক থাকায়, মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে যেতে হয় তাঁকে।

যোগাসন করছেন রাজ্যপাল।

অন্যদিকে, যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। দিঘায় সমুদ্রের পাড়ে একটি জায়গায় আয়োজন করা হয়েছিল যোগ দিবসের অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে নেতৃত্ব দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। জাতীয় সঙ্গীত গেয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের।

যোগাসনে ব্যস্ত শুভেন্দু অধিকারী।

Follow Us