AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: দেশের উষ্ণতম অঞ্চল কলাইকুণ্ডা, মঙ্গলবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

Weather Update: এদিন দুপুর আড়াইটের সময় বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস, মালদহের তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, দমদমের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরের ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: দেশের উষ্ণতম অঞ্চল কলাইকুণ্ডা, মঙ্গলবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
আরও বাড়বে গরম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 10:01 PM
Share

কলকাতা: নেই সুখবর। এখনই রেহাই নেই তীব্র গরমের হাত থেকে। হাওয়া অফিস বলছে আরও ১-২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অন্তত মঙ্গলবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে বঙ্গে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৪ দিন লাল সতর্কতা। উত্তর-দক্ষিণ মিলিয়ে ১১ জেলায় কমলা সতর্কতা থাকছে। উষ্ণ-আর্দ্র আবহাওয়া থাকবে ডুয়ার্সেও। 

এদিন দেশের উষ্ণতম অঞ্চল হিসাবে উঠে এল কলাইকুণ্ডা। কলাইকুণ্ডার তাপমাত্রা উঠল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। দেশের দ্বিতীয় উষ্ণতম অঞ্চলও বাংলারই পানাগড়। পানাগড়ের তাপমাত্রা উঠেছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রাও ৪৪ ডিগ্রি ছুঁইছুঁই। অন্তত মঙ্গলবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 

এদিন দুপুর আড়াইটের সময় বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস, মালদহের তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, দমদমের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরের ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এদিন উপকূল ও কলকাতায় ভ্যাপসা গরমের দাপট বেড়েছে। প্যাচপ্যাচে গরমে ঘাম হয়েছে। আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে। তাই কলকাতায় তাপের তেজ বৃহস্পতিবারের থেকে সামান্য হলেও কম থেকেছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উল্টে রবিবার ও সোমবার কলকাতার তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?