AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: নবমীতে পজিটিভিটি রেট বেড়ে গেল এক ধাক্কায় আরও অনেকটাই, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-সহ দুই জেলা

COVID: কলকাতাতেও কোভিড সংক্রমণে কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কলকাতায় ডবল সেঞ্চুরি পার করল করোনা। কলকাতায় এক দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ২০৩।

Durga Puja 2021: নবমীতে পজিটিভিটি রেট বেড়ে গেল এক ধাক্কায় আরও অনেকটাই, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-সহ দুই জেলা
নবমীতে আরও বাড়ল সংক্রমণ (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Oct 15, 2021 | 9:57 AM
Share

কলকাতা: বারবার সতর্ক করেছিল প্রশাসন। কড়া নির্দেশিকা জারি করেছিল হাইকোর্টও। কিন্তু কাজে এল না কিছুই। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। বাড়ছে পজিটিভিটি রেট (COVID Positivity Rate)। নবমী পর্যন্ত পজিটিভিটি রেট বেড়ে দাাঁড়াল ২.৯৩ শতাংশ। ১৩ অক্টোবর এই হার ছিল ২.৭৪ শতাংশ। নতুন করে ৫৩০জনের কোভিড ধরা পড়েছে। এর সঙ্গে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০জন।

কলকাতাতেও কোভিড সংক্রমণে কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কলকাতায় ডবল সেঞ্চুরি পার করল করোনা। কলকাতায় এক দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ২০৩। মৃত্য়ু হয়েছে তিন জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১২৮। মৃত্যু হয়েছে চার জনের।

স্বাস্থ্য় দফতরের তরফে ইতিমধ্যেই একটি লেখচিত্র প্রকাশ্যে আনা হয়েছে। কীভাবে গত কয়েকদিনে করোনায় পজিটিভিটি রেট বাড়ছে, তা রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিনেই স্পষ্ট। চতুর্থীর দিন রাজ্যে একদিনে করোনার এই পজিটিভিটি রেট ছিল ২.১৩%। পঞ্চমীতে তা বেড়ে হয় ২.১৫%। ষষ্ঠীর দিন পজিটিভিটি রেট আরও বেড়ে পৌঁছয় ২.৩২ শতাংশে।

১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে করোনার গ্রাফচিত্রের উর্ধ্বমুখী হার দেখে শঙ্কিত বিশেষজ্ঞরাও। চিকিত্সকরা জানাচ্ছেন, গত ৪ দিনে ১.২ শতাংশ থেকে বেড়েছে। পুজোর আগে থেকেই বিশেষজ্ঞরা সাবধান করে এসেছিলেন, বাংলা তৃতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে। যেভাবে পুজোয় বেসামাল জনতা, তাতে আরও একবার সিঁদুরে মেঘ দেখছেন চিকিত্সকরা।

অক্টোবরের শুরুর দিক থেকেও পজিটিভিটি রেট তুলনা করলে দেখা যাচ্ছে, বাংলায় তা ১.৭৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে। জেলার ক্ষেত্রে ফল আরও মারাত্মক। ৩ শতাংশের বেশি পজিটিভিটি রেট, এমন জেলার সংখ্যাই রয়েছে চার। কলকাতার পরই সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায়। কিছুটা ভাল রয়েছে বাঁকুড়া। উল্লেখ্য, ৮ জুলাইয়ের পর থেকে পরীক্ষিত নমুনার পজিটিভিটি রেট আসার অনুমাপ ২ শতাংশের নীচে নেমে গিয়েছিল। তাতে কিছুটা আশার আলো দেখছিলেন চিকিত্সকরা। কিন্তু এখন তাঁরাই দেখছেন অশনিসঙ্কেত।

সেলফি, গ্রুপফি, কানে মাস্ক, অরক্ষিত মুখের ভিড় ভয় ধরাচ্ছে মনে। বিশেষজ্ঞরা বলছেন পজিটিভিটি রেট ৫ শতাংশ হয়ে গেলেই, ফের লকডাউনের পথেই হাঁটতে হবে সরকারকে।

আরও পড়ুন: Gayabari Accident: নবমীর সন্ধ্যায় দলা পাকিয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের শরীর! আনন্দোচ্ছ্বাসে মিশল রক্ত

আরও পড়ুুন: Durga Pujo 2021: পুজোতে তো মানা হল না, দেখা যাক মহানগরে আদৌ কি মানা হবে বিসর্জনের গাইডলাইন?

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?