AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: প্রজাতন্ত্র দিবসের আগে শহরের বিভিন্ন পানশালায় হানা, কতজনকে ধরল পুলিশ

Kolkata Police: সব মিলিয়ে ২৩-২৪ তারিখে ৭২০টি হোটেল ও পানশালায় অভিযান চালানো হয়েছে পুলিশের তরফে। কোথাও কোনও আপত্তিকর বা সন্দেহজনক কাজকর্ম চলছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি শহরের ৩২৮টি রেস্তরাঁতেও অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ।

Kolkata Police: প্রজাতন্ত্র দিবসের আগে শহরের বিভিন্ন পানশালায় হানা, কতজনকে ধরল পুলিশ
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Jan 26, 2024 | 7:45 AM
Share

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের আগে শহরজুড়ে বাড়তি সতর্কতা পুলিশের। গত কয়েকদিন ধরেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে অভব্য আচরণের জন্য ২৩ ও ২৪ তারিখের মধ্যে ৯৫২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হোটেল, রেস্তরাঁ এবং পানশালাগুলিতেও জোরদার অভিযান চলেছে।

সব মিলিয়ে ২৩-২৪ তারিখে ৭২০টি হোটেল ও পানশালায় অভিযান চালানো হয়েছে পুলিশের তরফে। কোথাও কোনও আপত্তিকর বা সন্দেহজনক কাজকর্ম চলছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি শহরের ৩২৮টি রেস্তরাঁতেও অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে অভিযান আড়াইশো লিটারের কাছাকাছিল (২৪৩ লিটার) বেআইনি  মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের আগে শহর কলকাতার নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করছে কলকাতা পুলিশ। প্রজাতন্ত্র দিবসে রেড রোডের অনুষ্ঠানের জন্য ২৫০০ পুলিশকর্মীকে মোতায়েন রাখা হচ্ছে। এর পাশাপাশি ২২ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন দায়িত্বে। তাঁদের সঙ্গে থাকছেন ৪২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারও।

তৈরি রাখা হচ্ছে ১০টি ব্যাঙ্কার। ১০টি ওয়াচ টাওয়ারও থাকছে পুলিশের তরফে। লালবাজার সূত্রে খবর, শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাগুলি, যেমন – ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘর সহ বিভিন্ন এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোথায় যাতে নিরাপত্তায় কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছিল পুলিশ। আর তাতেই অভব্য আচরণের জন্য গ্রেফতার হয়েছে ৯৫২ জন। এর পাশাপাশি বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, পানশালায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি মদও বাজেয়াপ্ত করা হয়েছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ